Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

kolkata

7 months ago

Drop Down in Temperature: শীতের আমেজ কলকাতায়, আগামী সপ্তাহে বাড়তে পারে তাপমাত্রা

Drop Down in Temperature kolkata
Drop Down in Temperature kolkata

 

কলকাতা, ১৪ নভেম্বর : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই শীতের আমেজ, কনকনে না হলেও ঠান্ডা বেশ ভালোই মালুম হচ্ছে। আরও ২-৩ দিন একই রকম পরিস্থিতি থাকবে। তিনদিন পর আগামী সপ্তাহের শুরুতে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। আপাতত কলকাতায় ১৭-১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে তাপমাত্রার পারদ। পশ্চিমের জেলায় ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, অবাধে ঢুকছে পশ্চিমের শীতল হাওয়া। কোনও পশ্চিমী ঝঞ্ঝার বাধা নেই। শীতল পশ্চিমী হাওয়ায় রাজ্যের তাপমান নেমেছে অনেকটাই। শনিবার পর্যন্ত এরকমই থাকবে আবহাওয়া। রবিবার থেকে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। সকালের দিকে সামান্য কুয়াশা থাকবে। উপকূলের জেলা এবং উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বেশি রয়েছে। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি কম।

You might also like!