Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Mamata to visit Jhargram:দু'দিনের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, ঝাড়গ্রামে রয়েছে একগুচ্ছ কর্মসূচি

Mamata to visit Jhargram
Mamata to visit Jhargram

 

কলকাতা, ৩০ জুলাই : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই দিনের জেলা সফরে যাচ্ছেন। এই পর্বে ঝাড়গ্রামে যাবেন তিনি। লোকসভা নির্বাচনের পর দক্ষিণবঙ্গের মাটিতে এই প্রথম পা রাখছেন তিনি। প্রাথমিকভাবে স্থির হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রাক্কালে একদিন আগেই তিনি সবুজ ঘেরা অরণ্য সুন্দরীর মাঝে পৌঁছে যাবেন ঝাড়গ্রাম জেলায়।

আদিবাসী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন তিনি। রাজ্য সচিবালয় নবান্নের সূত্র মারফৎ এই খবর জানা গিয়েছে। দুই দিনের সফরের প্রথম পর্বে ঝাড়গ্রাম রাজবাড়িতে উঠবেন মুখ্যমন্ত্রী। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। রাত্রিযাপনের জন্য রয়েছে ঝাড়গ্রাম রাজবাড়ির নাম তালিকায়। পরদিন অর্থাৎ ৯ আগস্ট ঝাড়গ্রামে আদিবাসী দিবসের সরকারি অনুষ্ঠান। বরাবরের মতই ঝাড়গ্রাম স্টেডিয়ামে হবে। এরপর কলকাতায় ফিরে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

You might also like!