Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

kolkata

7 months ago

RG Kar case: আর জি কর মামলায় চার পুলিশ আধিকারিকের নজরদারি, লালবাজারকে ভূমিকা খতিয়ে দেখার নির্দেশ!

Lalbazar
Lalbazar

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আর জি কর মামলায় এবার নজর কলকাতা পুলিশের চার আধিকারিকের ওপর। তদন্তে গাফিলতির বিষয়ে তাঁদের ভূমিকা খতিয়ে দেখে পদক্ষেপ নিতে লালবাজারকে নির্দেশ আদালতের। 

গত ১২ সেপ্টেম্বর স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার সময় নির্যাতিতার মা-বাবার আইনজীবীরা চার পুলিশ আধিকারিক এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেদিনই শিয়ালদহ আদালত চত্বরে এই মামলার তদন্ত আধিকারিক সীমা পাহুজা ও সিবিআই আধিকারিক এবং সিবিআই আইনজীবীদের সঙ্গে অভাব্য আচরণের অভিযোগ ওঠে নির্যাতিতার মা ও বাবার বিরুদ্ধে। ওই মামলায় শিয়ালদহ আদালত নির্দেশ দিল, মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণের মামলায় তদন্তে গাফিলতির বিষয়ে কলকাতা পুলিশের চার অফিসারের ভূমিকা ভালো করে খতিয়ে দেখে, পদক্ষেপ করতে হবে লালবাজারকে। শিয়ালদহের এসিজেএম আদালতের নির্দেশ, কলকাতার পুলিশ কমিশনার যেন ওই পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ওঠা অসংগতি ও অসদাচরণের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেন। একইসঙ্গে আদালতে নির্দেশ, সিবিআই যেন গুরুত্ব দিয়ে আরজি করের কর্মী ও চিকিৎসকদের ভূমিকা, খতিয়ে দেখে।  

উল্লেখ্য, আর জি কর কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রাইকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে আদালতের মন্তব্য, এর মানে এই নয় যে আর কেউ এই অপরাধ বা বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে জড়িত নয়। কারণ, এখনও দুই অভিযুক্তের বিরুদ্ধে সিবিআই চার্জশিট জমা দেয়নি। ১৪ নভেম্বর এই মামলার বিস্তারিত তথ্যসহ আরও একটি স্ট্যাটাস রিপোর্ট আদালতের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

You might also like!