Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

kolkata

6 months ago

Weather forercast of Bengal:উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, রবিবারের পর শুষ্ক হবে দক্ষিণবঙ্গ

Weather forercast of Bengal
Weather forercast of Bengal

 

কলকাতা, ৩১ অক্টোবর: উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলের প্রভাবে আগামী ২৪ ঘণ্টাও বৃষ্টি অব্যাহত থাকবে উত্তর এবং দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। দুর্যোগের আশঙ্কা রয়েছে শনিবার পর্যন্ত। তার পর ধীরে ধীরে আবহাওয়া শুষ্ক হতে পারে।

দক্ষিণবঙ্গেও আগামী ২৪ ঘণ্টা বৃষ্টি হতে পারে। এছাড়াও শনিবার বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়ার কিছু অংশে। রবিবারের পর থেকে দক্ষিণবঙ্গের কোথাও আর বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। শুষ্ক হতে শুরু করবে আবহাওয়া। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি বেশি।

You might also like!