Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Weather Forcast: বৃষ্টির ঘাটতি কমেছে অনেকটাই, দক্ষিণবঙ্গের আরও বৃষ্টিপাতের পূর্বাভাস

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ২৬ জুলাই : দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি মিটেছে অনেকটাই, আগামী কিছু দিন এভাবেই বৃষ্টি হলে ঘাটতির পরিমাণ আরও কিছুটা কমবে। এমতাবস্থায় সুখবর দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে আগামী কিছু দিন আরও বৃষ্টিপাত হবে। আগামী প্রায় এক সপ্তাহ স্বাভাবিক অথবা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরির পূর্বাভাস রয়েছে। তার জেরেই হতে পারে লাগাতার বৃষ্টি।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না আবহবিদেরা। পাশাপাশি, পশ্চিমবঙ্গে সক্রিয় মৌসুমি অক্ষরেখা। এর প্রভাবে আগামী বৃহস্পতিবার, ১ আগস্ট পর্যন্ত স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে দক্ষিণে। উত্তরবঙ্গে স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই সময় তাপমাত্রা সামান্য বেশি থাকতে পারে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি বেশি।

You might also like!