Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

International

9 months ago

US President: অসুস্থতার জল্পনায় ট্রাম্প, হোয়াইট হাউসের স্বপ্নে ডেপুটি ভ্যান্স!

US Vice President JD Vance
US Vice President JD Vance

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থাকে ঘিরে জল্পনা তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্টের দেহে সমস্যা ধরা পড়েছে বলে খবর, আর সেই আবহেই সামনে এল ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বার্তা। তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রয়োজনে এখনই প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার জন্য তিনি সম্পূর্ণ প্রস্তুত। আমেরিকার সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ভ্যান্সের এই মন্তব্য বিশেষ তাৎপর্য বহন করছে।

জানুয়ারি মাসে দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে বসেছেন ট্রাম্প। নিয়ম অনুযায়ী, এটাই ওঁর শেষবারের জন্য প্রেসিডেন্টের কুরসিতে বসা। কেননা দু’বারের বেশি ওই পদে থাকা যায় না। স্বাভাবিক ভাবেই প্রশ্নটা এখন থেকেই উঠে পড়েছে, ট্রাম্পের পর কে? যদি রিপাবলিকানরাই ফের ক্ষমতায় আসেন তাহলে কে হবেন মার্কিন প্রেসিডেন্ট? কাকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে মনোনীত করে নির্বাচনে লড়বে রিপাবলিকানরা?

মাসখানেক আগে এই প্রশ্নের জবাবে চমকে দেন ট্রাম্পপুত্র এরিক। ৪১ বছরের ব্যবসায়ী এরিক এতকাল বাবার বাণিজ্য-সাম্রাজ্য দেখভাল করে এসেছেন। কিন্তু এবার তাঁর নজর পড়েছে হোয়াইট হাউসে। ট্রাম্পের বাকি দুই সন্তানের রাজনৈতিক পরিচয় থাকলেও নিজেকে এতদিন আড়ালেই রেখেছেন এরিক। ডোনাল্ড জুনিয়র কিংবা ইভাঙ্কা ট্রাম্পের মতো করে নয়, নিজেকে আলোকবৃত্তে না রেখেই চুপিসারে বাবার ব্যবসা দেখে এসেছেন। কিন্তু এবার তাঁর মত, “হোয়াইট হাউসে যাওয়ার পথ আমার জন্য কঠিন হবে না।”

ট্রাম্পের উত্তরসূরি হওয়ার দৌড়ে নিয়মানুযায়ী সবার আগে রয়েছে ভ্যান্সের নাম। কিন্তু তাঁকে টপকে প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন ট্রাম্পের ছেলে। এহেন পরিস্থিতিতে ঘুরিয়ে এরিককেই বার্তা দিয়ে ভ্যান্স বলেন, “ঈশ্বর না করুন, যদি কিছু ঘটে যায়, তাহলে আমি ছাড়া দ্বিতীয় কেউ নেই দায়িত্ব নেওয়ার জন্য। গত ২০০ দিন ধরে আমি এই পদের জন্য অন জব ট্রেনিং নিয়েছি।” উল্লেখ্য, সবচেয়ে বয়স্ক হিসাবে মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন ট্রাম্প। সম্প্রতি বেশ অসুস্থ দেখিয়েছে তাঁকে। হাতে ফোলাও দেখা গিয়েছে। যদিও ভ্যান্সের দাবি, প্রেসিডেন্টের মেয়াদ শেষ করার জন্য ট্রাম্প একেবারে ফিট।

You might also like!