Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

International

1 week ago

Nepal Flash Flood : হড়পা বানে বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজ জারি, মৃত্যু বেড়ে ৯০৩

Death toll in Nepal flash flood rises to 903
Death toll in Nepal flash flood rises to 903

 

কাঠমান্ডু, ৩১ আগস্ট :  হড়পা বানে বিধ্বস্ত নেপালে এখনও জোরকদমে চলছে ত্রাণ ও উদ্ধারকাজ। একইসঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। সোমবার পর্যন্ত নেপাল ও তিব্বতে হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯০৩। এখনও আড়াই হাজারের বেশি মানুষের কোনও খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজদের মধ্যে অনেক ভারতীয় রয়েছেন।


নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯০৩। এছাড়াও আড়াই হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। প্রাণের সন্ধানে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে নেপালে। হড়পা বানে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে রাসুয়া জেলায়। এছাড়াও নেপালের আরও কয়েকটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে, নেপালের নয়টি জলবিদ্যুৎ প্রকল্পের ৯৩৩ জন কর্মীর এখনও খোঁজ পাওয়া যায়নি। হড়পা বানের সময় বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের মধ্যে ওই কর্মীরা কাজ করছিলেন। নেপাল ও তিব্বত মিলিয়ে এখনও নিখোঁজ ৩ হাজার ৪৮ জন। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, রবিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ১৪৯ জন ভারতীয়কে উদ্ধার করা গিয়েছে।

You might also like!