Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

International

4 days ago

Nepal flash floods: ১০ দিন পর নেপালে সুড়ঙ্গ থেকে জীবিত অবস্থায় উদ্ধার ব্যক্তি

Two workers rescued alive from Nepal tunnel nine days after devastating floods
Two workers rescued alive from Nepal tunnel nine days after devastating floods

 

কাঠমান্ডু, ৪ সেপ্টেম্বর : নেপালে ভয়াবহ বন্যার ১০ দিন পর একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে জীবিত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ত্রিশূলী-৩ ‘এ’ জলবিদ্যুৎ প্রকল্পে। গত ২৬ আগস্ট নেপালে ভয়াবহ বন্যার সময় প্রকল্পটির সুড়ঙ্গের ভিতরে কয়েকজন আটকে পড়েছিলেন। বৃহস্পতিবার উদ্ধার অভিযানের সময় তাঁদের মধ্যে একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে বাইরে নিয়ে আসে নেপালের সেনাবাহিনী।

শুক্রবার নেপালের সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার সকালে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলাকালীন সুড়ঙ্গের ভিতর থেকে কারওর ক্ষীণ আওয়াজ শুনে সেখানে আটকে পড়া ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়। দীর্ঘ ১০ দিন পর সুড়ঙ্গের ভিতর থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা সম্ভব হওয়ায় ঘটনাটিকে বড় সাফল্য হিসেবে দেখছে উদ্ধারকারী দল।

You might also like!