Breaking News
 
Mamata Banerjee:‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চালানো হচ্ছে’, মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের অপসারণে বিজেপির হাত দেখছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee rally LIVE: আমি বলে দিলাম আবার দেখা হবে, জিতে নবান্নে দেখা হবে: মমতা West Bengal Assembly Eletion: শুভেন্দুর জোড়া লড়াই!বিজেপির প্রথম তালিকায় ১৪৪ মুখ!নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও বিরোধী দলনেতা West Bengal Assembly Election: এবার কি তবে লালের প্রত্যাবর্তন? বিকাশ-মীনাক্ষী-সহ একঝাঁক লড়াকু মুখ নিয়ে প্রথম দফার ময়দানে বামেরা Election Commission:ভুল করলেই কড়া শাস্তি! ৮টি নতুন গাইডলাইন জারি করে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে বাঁধল কমিশন West Bengal Assembly Election:কমিশনকে একুশের ‘ব্যর্থতা’র কথা মনে করালেন চন্দ্রিমা! দু’দফায় ভোট ঘিরে সরগরম রাজ্য রাজনীতি

 

International

4 days ago

Middle East conflict: ফের তেলের ট্যাঙ্কারে হামলা ইরানের, মৃত্যু একজনের

Drone Attack By Iran On US-Owned Oil Tanker
Drone Attack By Iran On US-Owned Oil Tanker

 

তেহরান, ১২ মার্চ : ফের তেলের ট্যাঙ্কারে হামলা চালালো ইরান। বুধবার রাতে ইরাক উপকূলে দু’টি তেলের ট্যাঙ্কারে হামলা চালায় তারা। দু’টি জাহাজই অন্য দেশের পতাকাবাহী হলেও একটির মালিকানা স্বত্ব রয়েছে মার্কিন সংস্থার হাতে। স্বাভাবিক ভাবেই এই ঘটনা অন্য মাত্রা নিয়েছে। বিস্ফোরণের পরেই দু’টি ট্যাঙ্কারে আগুন ধরে যায়। বিস্ফোরণের শব্দও শোনা হয়েছে। মৃত্যু হয়েছে এক জনের। দু’টি ট্যাঙ্কারে ৪ লক্ষ ব্যারেল তেল ছিল বলে জানা গিয়েছে। কুয়েতের দক্ষিণ দিকে চলে ড্রোন হামলা। আহত হয়েছেন দুই বাসিন্দা। বৃহস্পতিবার ভোরে এই ড্রোন হামলা চালানো হয়। এই হামলার নেপথ্যে ইরান রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। হামলার জেরে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত দু’জন হাসপাতালে চিকিৎসাধীন।

You might also like!