Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

International

10 months ago

Afghanistan accident news:আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে দুর্ঘটনায় কমপক্ষে ৭৬ জনের মৃত্যু

western Afghanistan crash
western Afghanistan crash

 

কাবুল, ২০ আগস্ট, :আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে ৭৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৭ জন শিশু রয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক সরকারের মুখপাত্র আহমাদুল্লাহ মুত্তাকি এবং স্থানীয় পুলিশ।

হেরাত প্রদেশে ইরান থেকে ফেরত আসা অভিবাসীদের বহনকারী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ ঘটে। ইরান থেকে বিতাড়িত আফগানদের একটি দল ওই বাসে কাবুলে যাচ্ছিলেন।এর পর বাসটি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। যার ফলে বাসটিতে আগুন লেগে যায়। স্থানীয় পুলিশ ও প্রাদেশিক কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

হেরাত প্রদেশের পুলিশ জানায়, অতিরিক্ত গতি ও বাস চালকের অবহেলার কারণেই দুর্ঘটনাটি ঘটে। প্রাদেশিক কর্মকর্তা মহম্মদ ইউসুফ সাঈদী জানিয়েছেন, বাসটিতে সম্প্রতি ইরান থেকে নির্বাসিত আফগান নাগরিকরা ছিলেন এবং তারা রাজধানী কাবুলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। নিহতদের অধিকাংশই ওই বাসের যাত্রী।

ট্রাকে থাকা দু’জন এবং মোটরসাইকেলে থাকা আরও দু’জনও নিহত হয়েছেন। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে বাস ও ট্রাক দুটিতেই আগুন ধরে যায়। ফলে বহু যাত্রী আগুনে ঝলসে মারা যান।

প্রসঙ্গত, ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি সোমবার ঘোষণা করেছিলেন, সেদেশে থাকা আট লক্ষ পরিযায়ীকে আগামী মাসের মধ্যেই ফেরত পাঠানো হবে। যাঁদের মধ্যে সংখ্যাগুরুই আফগানিস্তানি।

You might also like!