Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

International

9 months ago

Nepal protest: হিংসায় কাঠমান্ডুতে মৃত ১৯, সোশ্যাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

Nepal  violence
Nepal violence

 

কাঠমান্ডু, ৯ সেপ্টেম্বর : ছাত্র-যুব বিদ্রোহে অশান্ত কাঠমান্ডুতে মৃত্যু হয়েছে ১৯ জনের। তুমুল বিদ্রোহের মুখে পড়ে সোশ্যাল মিডিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে নেপাল সরকার। নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি দেশে ব্যাপক বিক্ষোভের প্রেক্ষিতে দুঃখপ্রকাশ করেছেন। তিনি বিবৃতি জারি করে জানিয়েছেন, "জেড প্রজন্মের ডাকা বিক্ষোভের সময় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার জন্য আমি গভীরভাবে দুঃখিত। যদিও আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে, আমাদের সন্তানরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানাবে, বিভিন্ন স্বার্থান্বেষী মহল বিক্ষোভে অনুপ্রবেশের ফলে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে নাগরিকদের মর্মান্তিক প্রাণহানি ঘটেছে।"

দুর্নীতির অভিযোগে সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ ও সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপর নিষেধাজ্ঞার জেরেই শুরু হয় এই বিক্ষোভ। কাঠমান্ডু শহরে এখনও জারি রয়েছে কারফিউ। এদিকে, গতকাল সরকারের বিরুদ্ধে বিশাল প্রদর্শনের পর মঙ্গলবার সকালেও কাঠমান্ডুতে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে এসেছে। সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন তারা।

You might also like!