Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Horoscope

3 years ago

Today's Horoscope : আজকের দিন- ০৯ এপ্রিল, ২০২৩, জেনে নিন কেমন যাবে আপনার সারাদিন

rashi258
rashi258

 

মেষ–

অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাঁধা আসতে পারে। সর্দি-কাশিতে ভোগার আশঙ্কা রয়েছে। ব্যয়ের দিকে আজ একটু বেশি সংযত থাকতে হবে। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা হতে পারে। সঙ্গীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। রাজনীতির সঙ্গে যুক্তদের জন্য খুব ভালো সময়। শারীরিক সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে।

মেষ–

অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাঁধা আসতে পারে। সর্দি-কাশিতে ভোগার আশঙ্কা রয়েছে। ব্যয়ের দিকে আজ একটু বেশি সংযত থাকতে হবে। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা হতে পারে। সঙ্গীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। রাজনীতির সঙ্গে যুক্তদের জন্য খুব ভালো সময়। শারীরিক সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে।

মিথুন-

পড়াশুনার জন্য দিনটি ভালো। কর্মস্থানে নতুন কিছু শুরু হতে পারে। ঘুরতে যাওয়ায় বাধা আসতে পারে। প্রেমের জন্য বিরহ যন্ত্রণা বাড়তে পারে। আজ সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। কোনও পাওনা টাকা আদায় নিয়ে বিবাদ হতে পারে। পায়ে কোনও আঘাত লাগতে পারে। পরিবারের সকলের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে। ব্যবসার দিকে বাড়তি কোনও খরচ হতে পারে।

কর্কট-

কাজের বিষয়ে বিদেশ যাত্রার যোগ রয়েছে। শ্বশুর বাড়ির থেকে কিছু উপহার পাতে পারেন। মায়ের শারীরিক অবনতির যোগ রয়েছে। কৃষি কার্যের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টা খুব ভালো। চোট লাগতে পারে সাবধানে থাকুন। ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতি যোগ রয়েছে। উচ্চ শিক্ষার দিকে সময়টা বিশেষ ভাল নয়। পিঠের ব্যাথায় ভুগতে হত পারে। কোনও বিষয়ে সংশয় নিয়ে সঙ্গীর সঙ্গে ঝামেলা হতে পারে।

সিংহ-

অপ্রিয় সত্যি কথা বলায় বিপত্তি আসতে পারে। কাজের জন্য বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। ভুল কোনও সিদ্ধান্ত আপনার ভালো সময়কে নষ্ট করতে পারে। সংসারের অর্থনৈতিক দিক থেকে প্রচুর ব্যয় হতে পারে। বাড়িতে অতিথি সমাগমে মনে আনন্দের সৃষ্টি হতে পারে। তৃতীয় কোনও ব্যক্তির জন্য চারিত্রিক অবনতি ঘটতে পারে। হঠাৎ বিষয় সম্পত্তি প্রাপ্তি যোগ হতে পারে। কোনও কারনে কাজে ব্যাঘাত ঘটতে পারে। বিদ্যার্থীদের জন্য সময়টা খুব ভালো।

কন্যা–

অকারনে আত্মীয়ের সঙ্গে ঝামেলা হতে পারে। মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অফিসের ঝামেলা কেটে যেতে পারে। যারা বিবাহের কথা ভাবছেন তাদের জন্য খুব শুভ সময় আসছে। পদার্থবিদ্যা নিয়ে লেখাপড়া করছেন যারা তারা সফলতা পাবেন। লিভারের সমস্যায় ভোগান্তি বাড়তে পারে। সংসারে অশান্তি মিটে যাবে। সঙ্গীর সঙ্গে বিচ্ছেদের ভয় কাজ করবে। আজ বন্ধুর থেকে সাহায্য পেতে পারেন।

তুলা–

অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভালো। সন্তান নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। কর্মজগতে আপনার জনপ্রিয়তা বাড়তে পারে। যানবাহন চরার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। আঘাত প্রাপ্তির যোগ রয়েছে। সম্পত্তি কেনাবেচার জন্য শুভ সময়। শারীরিক সমস্যায় ভুগতে হতে পারে। সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে। সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ

বৃশ্চিক-

মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। আজ নতুন কোনও কাজের খবর পেতে পারেন। আজ সারাদিন হতাশাবোধ কাজ করবে। প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি হতে পারে। অল্প সঞ্চয় নিয়ে সঙ্গীর সঙ্গে অশান্তি হতে পারে। আর্থিক টানা পোড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মাতৃস্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। আজ গৃহে বা কর্মস্থানে মাথা প্রচুর ঠাণ্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা।

ধনু -

খরচ বেশি হওয়ার কারণে বাড়িতে সমস্যা হতে পারে। বন্ধুর বিপদে পাশে থাকতে না পারায় মানসিক যন্ত্রণা বৃদ্ধি পাবে। আজ প্রণয় সুখ বৃদ্ধি পেতে পারে। নতুন বাড়ি তৈরির পরিকল্পনা সফল হতে পারে।নতুন কোনও কাজের খবর পেতে পারেন। অতিরিক্ত পরিশ্রমের ফলে রক্তচাপ বৃদ্ধি পাবে। আজ সতর্ক না থাকলে অফিসে সম্মানহানি হওয়ার যোগ রয়েছে। কোনও উচ্চপদস্থ ব্যক্তি আপনাকে যেচে উপকার করতে পারেন। চাকরিতে বদলি হওয়ার যোগ রয়েছে। সারাদিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে।

মকর-

গঠনমূলক কোনও কাজের জন্য চিন্তা ভাবনা করতে পারেন। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার সময় এসেছে। শ্লীলতাহানির যোগ রয়েছে, সাবধানে থাকুন। অপরের জিনিসের দায়িত্ব আজ নেবেন না। উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগতে হবে। স্নেহভাজন কারও সঙ্গে ঝামেলা হতে পারে। মামলায় জড়িয়ে পরার সম্ভাবনা আছে। আজ সারাদিন ব্যবসা ভালো চলবে কিন্তু জটিলতা আসতে পারে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে।

কুম্ভ -

ব্যবসায় বা অফিসে মাথা ঠাণ্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন। সংসারের সুখ এবং শান্তি বজায় থাকবে। কোনও কাজের জন্য অনুতাপ হতে পারে। সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি হতে পারে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কর্ম করুন। অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে লাভ ভালো থাকবে। জীবনের মূল্যবান কোনও সিদ্ধান্ত আজ নিতে হতে পারে। আজ দূরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা বাতিল হতে পারে।

মীন -

গুরুজনদের সঙ্গে কোনও বিশেষ আলোচনা সম্পর্কের জন্য বড়দের সঙ্গে বিবাদ হতে পারে। সামাজিক কোনও কাজে জনপ্রিয়তা বাড়তে পারে। শরীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। আজ ব্যবসার দিকে অশুভ কিছু ঘটতে পারে। সংসারে কোনও বিবাদের ফলে কাজে মন দিতে অসুবিধা হবে। হতে পারে। দাম্পত্য কলহের যোগ রয়েছে। আজ সকাল দিকে কাজের খুব চাপ থাকবে।

You might also like!