Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Horoscope

2 years ago

Rashifal:জেনে নিন কেমন কাটবে আজকের দিন!

Rashifal
Rashifal

 


মেষ  রাশিঃ বিদ্যার্থীদের জন্য নতুন কোনও পথ খুলতে পারে। বাত-জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা আছে। স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না। প্রবাসী কারও বাড়িতে আগমন। বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। বাড়িতে অতিথি সমাগমে আনন্দ লাভ।  


বৃষ রাশিঃ আপনার দ্বারা যে কাজ সম্ভব নয়, সে দিকে যাবেন না। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন। সন্তানদের কাজের ব্যাপারে সুখবর আসতে পারে। বিদ্যার্থীদের ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। ভুল কোনও সিদ্ধান্তে আপনার অর্থব্যয় হতে পারে। সংসারে অর্থনৈতিক চাপ বাড়তে পারে। 


মিথুন রাশিঃ সব কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় মন যেতে পারে। কর্মরতা মহিলাদের উন্নতি দেখা দেবে। শত্রুরা ক্ষতি করতে সফল হবে না। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে মিটে যাবে। খরচ বাড়তে পারে। দুপুরের পরে নিজের প্রতিভা প্রকাশের বিশেষ সুযোগ পাবেন। মনে মনে কোনও ভয় আপনার বুদ্ধি নষ্ট করতে পারে।  


কর্কট রাশিঃ বিদ্যার্থীদের জন্য সময়টা ভাল নয়। স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে অশান্তি হতে পারে। বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন। নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি লাভ। যানবাহন বা জমি, কোনও কিছু কেনার আগে ভাবনাচিন্তা করা প্রয়োজন। প্রিয় কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।  


সিংহ রাশিঃ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি বজায় থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও, রাতের দিকে অশুভ। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা। সংসারে সুখ ফিরবে, কিন্তু তার জন্য বেগ পেতে হবে। পরিশ্রম সত্ত্বেও সংসারে অভাব-অনটন থাকবে। 


কন্যা রাশিঃ সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না।  দাম্পত্য জীবন সুখেই কাটবে। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে। সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে সঙ্গে বাড়তি উপায়েরও সম্ভাবনা আছে। রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা।  


তুলা রাশিঃ  মা-বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন। আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে, সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে। আধ্যাত্মিক আলোচনা শান্তি পাবেন। ভ্রমণে অযথা হয়রানি হতে পারে। পাওনা আদায়ে কষ্ট পেতে হবে। রাজনীতিবিদদের সময়টা ভাল যাবে না। 


বৃশ্চিক রাশিঃ হঠাৎ কোনও আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়াই ভাল। বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয়। রক্তপাত থেকে একটু সাবধান থাকুন।  


ধনু রাশিঃ কারও সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে। কোনও দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে। সেবামূলক কাজে আনন্দ লাভ। ব্যবসায় বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন। সারা দিন হিসেবি ভাবে চলার চেষ্টা করুন। 


মকর রাশিঃ আপনার খুব কাছের কোনও বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন। প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে। আপনার মধুর ব্যবহার সকলকে আকৃষ্ট করবে। কোনও বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন। 


কুম্ভ রাশিঃ মায়ের দায়িত্ব পালন না করায় সংসারে মতান্তর হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্র খুব প্রতিকূল। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ প্রয়োজন। ব্যবসায় অগ্রগতি থমকে যেতে পারে।  


মীন রাশিঃ রিবারের কাছে সুনাম অর্জন হবে। ক্রয়-বিক্রয়ের কাজে লাভ না-ও হতে পারে। লাগাম ছাড়া আশায় অর্থ ব্যয় হতে পারে। ন্যায্য পাওনা আদায় না হওয়ায় নৈরাশ্য। যাঁরা বিবাহের কথা ভাবছেন, তাঁদের জন্য দিনটি খুব ভাল হবে না।

You might also like!