Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Horoscope

2 years ago

Neem Tree Effect for Vastu : শনির দশা থেকে মুক্তি পেতে বাড়ির সামনে বসান নিম গাছ, কেটে যাবে নানা সংকট

Neem Tree Effect  for Vastu  (Symbolic Picture)
Neem Tree Effect for Vastu (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাড়ির সুখ সমৃদ্ধি অনাকাংশেই নির্ভর করে সঠিক বাস্তুর উপর। বাস্তু দোষের ফলে গৃহে নানা প্রকার অশান্তির বাতাবরন তৈরী হতে পারে। তবে বাস্তু দোষের প্রতিকার করা সম্ভব। বাস্তুতত্বের সঙ্গে নিম গাছের একটি অবিছেদ্য সম্পর্ক রয়েছে। 

বাস্তু এবং জ্যোতিষ উভয় ক্ষেত্রেই নিম গাছকে (Neem Plant) অত্যন্ত শুভ ও উপকারী বলে মনে করা হয়েছে। বাস্তু মতে, বাড়ির সামনে সঠিক দিকে নিম গাছ লাগালে অনেক উপকার পাওয়া যায়। বাড়ির বাইরে নিম গাছ থাকলে খুব ফলদায়ক বলে মনে করা হয়। এই গাছটি সরাসরি মঙ্গলের সঙ্গে সম্পর্কিত। এর স কেতু এবং শনি গ্রহও এর সঙ্গে সম্পর্কিত। যদি নিম গাছ লাগাতে চান তবে দক্ষিণ দিকটি খুব শুভ হবে। দক্ষিণ দিকে একটি নিম গাছ লাগালে বহু দোষ কেটে যাতে পারে। 

বাড়ির সামনে নিম গাছ লাগানোর উপকারিতা

* নিম গাছকে মঙ্গলদেব ও হনুমানজির গাছ বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয়, এর পুজো করলে মঙ্গলের দোষ দূর হয়। 

*বাড়ির সামনে নিম গাছ থাকলে পোকামাকড়, মাকড়সা ও মশার প্রকোপ থাকে না। এটি দাঁতকেও সুস্থ রাখে। বিশ্বাস করা হয় যে এই গাছের পরিচর্যা করলে জীবনে কোনও অশুভ হয় না। এর প্রভাবে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করে না। 

* মঙ্গল গ্রহের দিক দক্ষিণ বলে মনে করা হয়। নিম গাছ মঙ্গল গ্রহের অবস্থান নির্ধারণ করে মঙ্গল শুভ প্রভাব দেবে কি দেবে না। তাই বাড়ির দক্ষিণ দিকে নিম নিম গাছ লাগালে ভাল ফল মিলবে।  

* জ্যোতিষশাস্ত্রে নিমও শনি ও কেতুর সঙ্গে সম্পর্কিত। তাই সঠিক পথে নিম গাছ লাগালে উভয় গ্রহেই শান্তি আসে। জলে নিম পাতা দিয়ে স্নান করলে কেতু সংক্রান্ত সমস্যা দূর হয়। 

* বিশ্বাস করা হয়, নিমের পুজো করলে শনি দোষেরও অবসান হয়। মঙ্গলবার সন্ধেয় নিম গাছে জল নিবেদন করুন। জুঁইয়ের তেলের প্রদীপ জ্বালান। ১১ টি মঙ্গলবার পর্যন্ত অবিচ্ছিন্নভাবে এটি করলে হনুমানজির আশীর্বাদ পাওয়া যায় এবং কাজে কোনও বাধা আসে না। 


You might also like!