Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Horoscope

7 months ago

Palmistry:হাতের তালুতে সূর্যরেখা থাকলে ভবিষ্যৎ উজ্জ্বল, সাফল্যের দুয়ার খোলা

Palmistry
Palmistry

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:জ্যোতিষশাস্ত্রের এক অবিচ্ছেদ্য অঙ্গ হলো হস্তরেখা শাস্ত্র, যেখানে হাতের রেখা দেখে অনুমান করা যায় জীবনের নানা দিক। হাতের পাতায় থাকা রেখাগুলির মধ্যে কিছু শুভ, আবার কিছু অশুভ। স্পষ্ট শুভরেখা থাকলে তা জাতকের জীবনে সৌভাগ্য ও সাফল্যের বার্তা আনে, অল্প পরিশ্রমেই মেলে বড় অর্জন। এমনই এক বিশেষ শুভরেখা হলো সূর্যরেখা, যা খুব কম মানুষের হাতেই দেখা যায়। হাতের পাতায় এই রেখা থাকলে তা কী ইঙ্গিত বহন করে, সেটিই জানার বিষয়।

হস্তরেখা শাস্ত্র অনুসারে, অনামিকার ঠিক নীচেই থাকে সূর্য পর্বত। এই পর্বত থেকে যদি কোনও রেখা বেরোনো স্পষ্ট ও সোজা রেখা হলো সূর্য রেখা। সূর্য রেখা যদি মাঝখান থেকে ভাঙা না হয় এবং সূর্যরেখায় কোনও কাটাকুটি না থাকে, তাহলে জাতক অত্যন্ত ভাগ্যবান হন।

যাঁর হাতে সূর্যরেখা স্পষ্ট ও গভীর ভাবে থাকে, তিনি সমাজে প্রচুর খ্যাতি ও সম্মান লাভ করেন। এঁদের অন্যকে প্রভাবিত করার ক্ষমতা থাকে। এঁরা যে ক্ষেত্রে কাজ করেন, সেই ক্ষেত্রে নিজেদের একটা আলাদা পরিচয় গড়ে তোলেন।

কারও হাতের পাতায় যদি দুটি সমান্তরাল সূর্য রেখা থাকে, তাহলে সেই ব্যক্তিকে সরকারি চাকরি পাওয়া থেকে কেউ ঠেকাতে পারে না। এঁরা প্রশাসনিক ক্ষেত্রে উচ্চপদ লাভ করেন।

সূর্য পর্বত থেকে বেরোনো একটি রেখা যদি মধ্যমা বা অনামিকার দিকে অগ্রসর হয়, তাহলে জাতক প্রচুর খ্যাতি ও প্রতিপত্তি লাভ করেন। এঁরা অত্যন্ত বুদ্ধিমান হন। সামাজিক কাজেও এঁদের সুনাম ছড়িয়ে পড়ে।

হাতের পাতায় সূর্য রেখা থাকলে কোষ্ঠীতে রাজযোগের সমান সুফল পাওয়া যায়। যদি কারও হাতে সূর্য রেখার উপর স্বস্তিক চিহ্ন থাকে, তাহলে নজরকাড়া সুখ সাফল্য লাভ করেন জাতক। সুখ, সম্পদ ও সমৃদ্ধিতে তাঁর জীবন ভরে ওঠে।

You might also like!