Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Horoscope

3 years ago

Rashifal : আজ ১৪ ডিসেম্বর, ২০২২ কেমন যাবে আপনার সারাদিন, জানতে চোখ রাখুন দুরন্ত বার্তার অফিসিইয়াল পেজে

Rashifal
Rashifal

 

মেষ  রাশিঃ  পিতার জন্য বিপদ থেকে উদ্ধার। প্রিয়জনের জন্য মনঃকষ্ট। দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ। ব্যবসার ক্ষেত্র শুভ। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে। সংসারে মাত্রাছাড়া ব্যয় হতে পারে। কোনও কাজে বন্ধুর সাহায্য পেতে পারেন। 


বৃষ রাশিঃ গুরুজনদের সঙ্গে ব্যবহারে মানসিক ক্লেশ। পেটের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। কারও সমালোচনায় গুপ্তশত্রু বৃদ্ধি পেতে পারে। মাত্রাছাড়া রাগ সংসারে অশান্তি ডেকে আনতে পারে। বাসস্থান পরিবর্তনের যোগ। সংসারে প্রচুর শ্রীবৃদ্ধি হওয়ায় শান্তিলাভ। সন্তানের ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে।


 মিথুন রাশিঃ বন্ধুরা আপনাকে ঠকাতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে মতান্তর সৃষ্টি হতে পারে। কোনও মহিলাকে নিয়ে বিপত্তি ঘটতে পারে। কাজের জায়গায় কথার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্র শুভ। সরকারি কর্মচারিদের শুভ দিন। আপনার ঋণ মকুব হতে পারে। মায়ের সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে।


কর্কট রাশিঃ একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ আছে। কোনও একটি কাজ বার বার করায় ব্যস্ত হতে হবে। সঙ্গীতশিল্পীদের জন্য ভাল সময় নয়। রক্তচাপের হেরফের হতে পারে। কোনও আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে। প্রেমের ব্যাপারে অভিমান বাড়তে পারে। 


সিংহ রাশিঃ   প্রেমিকার সঙ্গে তর্কে থেকে জেতায় আনন্দ। আর্থিক চাপ বাড়তে পারে। সংসারের জন্য অনেক করেও বদনাম হবে। অশান্তির থেকে সাবধান থাকুন। টাকাপয়সা চুরি যেতে পারে। ব্যবসার ব্যাপারে কোনও উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা।


কন্যা রাশিঃ বন্ধুদের সঙ্গে অর্থব্যয় হতে পারে। সঙ্গীতে সাফল্য বাড়তে পারে। সংসারে অযথা ব্যয় হতে পারে। কাউকে কটু কথা বলার জন্য অনুতাপ হতে পারে। লিভারের সমস্যা বাড়তে পারে। প্রিয়জনের বিষয়ে কোনও খারাপ খবর আসতে পারে।


তুলা রাশিঃ প্রতিবেশীর সঙ্গে তর্ক না যাওয়াই ভাল হবে। বাইরের লোকের  জন্য বাড়তি খরচ হতে পারে। একটু সাবধানে গাড়ি চালান, আঘাত লাগতে পারে। স্ত্রীর প্রতি অভিমান হতে পারে। কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি। সম্পত্তি নিয়ে খরচ বাড়তে পারে। কোনওকোনও ভাল লোকের সঙ্গে দিনটি কাটাতে পারবেন।


বৃশ্চিক রাশিঃ বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে। ব্যবসায় ঝুঁকি না নেওয়াই ভাল হবে। যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে। কাজের ব্যাপারে খুব ভাল যোগাযোগ হতে পারে। পাওনা আদায়ের জন্য তেমন কষ্ট পেতে হবে না।


ধনু রাশিঃ স্ত্রীর জন্য মায়ের সঙ্গে  বিবাদ ও মনঃকষ্ট। ব্যবসায় আয় বাড়তে পারে। প্রেমে আনন্দ থাকলেও পরে চিন্তা বৃদ্ধি পাবে। উঁচু জায়গা থেকে পড়ে যেতে পারেন। সন্তানের জন্য মনঃকষ্ট। কাজের চাপে শরীরে কষ্ট বৃদ্ধি।


মকর রাশিঃ শারীরিক কষ্টের কারণে পড়াশোনায় অনীহা আসতে পারে। সন্তানের জন্য সুখ বাড়তে পারে। পিতা-মাতার চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি। সম্পত্তি নিয়ে সুবিধা হওয়ার সম্ভাবনা। রোগের কারণে মানসিক চাপ। আর্থিক ব্যাপারেচাপ থাকবে। 


কুম্ভ রাশিঃ ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক। বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে। সকালের দিকে স্ত্রীর প্রতি ক্ষোভ বাড়তে পারে। বেকারদের জন্য কাজের ভাল যোগাযোগ হতে পারে। প্রেমের ব্যাপারে অভিমান বৃদ্ধি ।  


মীন রাশিঃ  বাইরের লোকের জন্য খরচ বাড়তে পারে। ব্যবসায় ভাল সুযোগ কাজে লাগান। মনের মতো আয় হবে না। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না। দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার। সমাজসেবায় শান্তিলাভ। বন্ধুর সঙ্গে বিবাদের কারণে দুশ্চিন্তা।


You might also like!