Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Horoscope

2 years ago

Rashifal : আজকের দিন- ২৬ মে, ২০২৩ কেমন যাবে জেনে নিন

Rashifal (Symbolic Picture)
Rashifal (Symbolic Picture)

 

মেষ রাশিঃ পেটব্যথায় কষ্ট পেতে পারেন। কারও সমালোচনায় গুপ্তশত্রু বৃদ্ধি পেতে পারে। মাত্রাছাড়া রাগ সংসারে অশান্তি ডেকে আনতে পারে। বাসস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা। সংসারে শ্রীবৃদ্ধি হওয়ায় মানসিক শান্তি পাবেন। সন্তানের ব্যাপারে কোনও অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা। সামাজিক কাজের জন্য সুনাম লাভ করতে পারবেন। প্রেমের ব্যাপারে প্রচণ্ড মানসিক চাপ থাকবে। পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি। 


বৃষ রাশিঃ স্বামী-স্ত্রীর মধ্যে মতান্তর সৃষ্টি হতে পারে। কোনও মহিলাকে নিয়ে বিপত্তি ঘটতে পারে। কর্মক্ষেত্রে কথার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে। উচ্চশিক্ষার ভাল যোগ। সরকারি কর্মচারীদের শুভ দিন। আপনার ঋণ মকুব হতে পারে। মায়ের সঙ্গে বিবাদ হতে পারে। খুব প্রিয় কারও সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। আইনজীবীদের শুভ সময় আসতে চলেছে। বুদ্ধির ভুলের জন্য কোনও কাজ হাতছাড়া হতে পারে। 


মিথুন রাশিঃ দূরে ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে। একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ আছে। কোনও একটি কাজ বার বার করায় ব্যস্ত হতে হবে। সঙ্গীতশিল্পীদের জন্য ভাল সময় নয়। রক্তচাপের হেরফের হতে পারে। আত্মীয়দের নিয়ে বিবাদ হতে পারে। প্রেমে অভিমান বাড়তে পারে এবং প্রতারিতও হতে পারেন। অংশীদারি ব্যবসায় ভাল লাভের আশা রয়েছে। 


 কর্কট রাশিঃ আর্থিক চাপ বাড়তে পারে। সংসারের জন্য অনেক করেও বদনাম। টাকাপয়সা চুরি যেতে পারে। ব্যবসার জন্য কোনও উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা। প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে। চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। পাড়ার লোকের উস্কানিতে বাড়িতে অশান্তি হতে পারে। স্ত্রীর জন্য কোনও বিপদ থেকে উদ্ধার লাভ। কোনও মহিলার জন্য কিছু অর্থ নষ্ট হতে পারে। ব্যবসায় ভাল কিছু ঘটতে পারে। বিদেশে বাসরত বন্ধুর সঙ্গে কথা হতে পারে।  


সিংহ রাশিঃ বন্ধুদের কারণে অধিক ব্যয় হতে পারে। সঙ্গীতে সাফল্য লাভ। সংসারের অযথা ব্যয় বাড়তে পারে। কাউকে কটুকথা বলার জন্য অনুতাপ হতে পারে। লিভারের সমস্যা বাড়তে পারে। প্রিয়জন সম্পর্কে খারাপ খবর আসতে পারে। বৃথাভ্রমণ হতে পারে। আলস্যের জন্য কোনও ভাল কাজ হাতছাড়া হতে পারে।  


কন্যা রাশিঃ পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে তর্কে না যাওয়াই ভাল হবে। বাড়তি খরচ হতে পারে। একটু সাবধানে গাড়ি চালানো দরকার, আঘাত লাগতে পারে। স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে। কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে। ব্যবসায় বাড়তি বিনিয়োগ করতে পারেন।  


তুলা রাশিঃ প্রেমে বিবাদ বাড়তে পারে। বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে। ব্যবসায় ঝুঁকি না নেওয়াই ভাল হবে। যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে। আজ খুব ভাল যোগাযোগ হতে পারে। পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না। বাড়ির লোকের সঙ্গে বনিবনা না-ও হতে পারে। সব দরকারের কাজগুলো করে ফেলুন। 


বৃশ্চিক রাশিঃ স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও তার ফলে মনঃকষ্ট। ব্যবসায় আয় বাড়তে পারে। প্রেমে চিন্তা বৃদ্ধি পাবে। উঁচু কোনও স্থান থেকে পড়ে যেতে পারেন। সন্তানের জন্য কষ্ট বাড়তে পারে। কর্মস্থলে ব্যস্ত হওয়ার জন্য শরীরে কষ্ট বৃদ্ধি। সংসারের খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ। 


ধনু রাশিঃ দাম্পত্য বিবাদ নিয়ে যন্ত্রণা বাড়তে পারে। শরীরে কষ্টের কারণে কাজে অনীহা দেখা দিতে পারে। সন্তানের জন্য সুখ বাড়তে পারে। পিতা-মাতার চিকিৎসায় খরচ বৃদ্ধি পেতে পারে। সম্পত্তির ব্যাপারে সুবিধা হওয়ার সম্ভাবনা। কোনও রোগের কারণে মানসিক চাপ বৃদ্ধি পাবে। 


মকর রাশিঃ  কোনও সুন্দরী মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি। সকালের দিকে স্ত্রীর প্রতি ক্ষোভ বাড়তে পারে। বেকারদের জন্য কাজের ভাল যোগাযোগ হতে পারে। প্রেমের ব্যাপারে অভিমান বৃদ্ধি পাবে। বুদ্ধিবলে শেয়ারে বড় কোনও বিপদ থেকে মুক্তি পেতে পারেন। মাত্রাছাড়া ক্রোধ বিপদ ডেকে আনতে পরে। স্ত্রীর সঙ্গে গৃহনির্মাণের জন্য আলোচনা। 


কুম্ভ রাশিঃ  বাইরের লোকের জন্য খরচ বাড়তে পারে। মনের মতো আয় হবে না। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না। দুর্ঘটনা থেকে সাবধান। গরিব মানুষের জন্য কোনও কাজ করে শান্তি পাবেন। স্ত্রীর সঙ্গে ঝগড়ার সুযোগ বাইরের লোক নিতে পারে। চাকরির ব্যাপারে কোনও বন্ধুর সঙ্গে আলোচনা।  


মীন রাশিঃ  বাবার জন্য কোনও বিপদ থেকে উদ্ধার হতে পারবেন। প্রিয়জনের জন্য মনঃকষ্ট। দূরের কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যবসার ক্ষেত্র শুভ। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে। সংসারে মাত্রাছাড়া ব্যয় হতে পারে। কোনও কাজে বন্ধুদের সাহায্য পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন। মাতৃস্থানীয়া কোনও ব্যক্তির খারাপ ব্যবহারের জন্য কষ্ট পেতে পারেন। 

You might also like!