Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Horoscope

3 years ago

Rashifal : কেমন যাবে আজকে আপনার সারাদিন জেনে বিস্তারে

Horoscope
Horoscope

 

মেষ রাশিঃ নিজের মতে চলার জন্য অশান্তি সৃষ্টি হতে পারে। শুভ কাজে বাধা বাড়তে পারে। বাঁকা পথে আয় না করাই ভাল। পিতা-মাতার চিকিৎসার খরচ বাড়তে পারে। অশুভ কিছু ঘটতে পারে।


বৃষ রাশিঃ সন্তানের শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। নিজের ভুলের ফলে নানা দিক থেকে অপব্যয় হতে পারে। বাড়তি ব্যবসার কথা না ভাবাই শ্রেয়। ব্যবসায় লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাধতে পারে। সকালের দিকে রাস্তাঘাটে অচেনা লোকের সঙ্গে বিবাদ হতে পারে। প্রেমের প্রতি ঘৃণা আসতে পারে। শরীরের কোনও ক্ষত থেকে রোগ বাড়তে পারে। 


মিথুন রাশিঃ নতুন ব্যবসার জন্য প্রচেষ্টা চালাতে পারেন। সারা দিন বেশ কষ্টে কাটবে। আশপাশের সব লোক আপনার পক্ষে শুভ নয়। বাড়ির লোক আপনাকে বুঝবেন না। অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। শরীরে ক্ষয় বৃদ্ধি পেতে পারে। সন্তানের জন্য ব্যয় বাড়তে পারে। কাজের জন্য সুনাম বাড়তে পারে।  


কর্কট রাশিঃ পরোপকারে সংসারের শান্তিভঙ্গ হবে। সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ মিলবে। সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ব বোধ। উচ্চ পদের কোনও চাকরির যোগ দেখা যাচ্ছে। বাড়িতে শুভ কাজের জন্য অর্থব্যয়। সম্পত্তির ব্যাপারে আইনের সাহায্য নিতে হতে পারে। সকালের দিকে শুভ কিছু ঘটতে পারে। কুটিল মনোভাবের জন্য অশান্তি বৃদ্ধি পেতে পারে। 


সিংহ রাশিঃ আকাশপথে ভ্রমণ না করাই ভাল হবে।  বিশেষ কোনও কাজ করায় সমাজে মর্যাদা লাভ হতে পারে। লটারিতে অর্থ নষ্ট। কারও চিকিৎসার কাজে সারা দিন ব্যস্ত থাকতে হবে। ব্যবসার ক্ষেত্রে নতুন কিছুর চিন্তা না করা ভাল। বড় ছেলের বিবাদ বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে দূর ভ্রমণের আলোচনা বন্ধ রাখুন। সকাল থেকে মনমেজাজ খুব একটা ভাল থাকবে না। 


কন্যা রাশিঃ সহকর্মীর সঙ্গে শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাল কাজের পরিবর্তে হতাশা জুটবে। নতুন ব্যবসায় লগ্নি না করাই ভাল। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার যোগ। বিপদে আত্মরক্ষা করতে হবে। ব্যবসায় অর্থক্ষতি হতে পারে। 


তুলা রাশিঃ স্ত্রীর ভুলের জন্য সংসারে অশান্তি। হঠাৎ পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। ব্যবসায় নতুন কর্মী নিযুক্ত করা ঠিক হবে না। আত্মীয় সমাগমে আনন্দ বৃদ্ধি। আপনার সহ্যক্ষমতা বিপদ থেকে আপনাকে বাঁচাবে। কথা খুব কম বলবেন। ব্যবসার ব্যাপারে সচেতনতা বাড়তে পারে। ব্যবসায় নতুন পরিকল্পনা সফল হতে পারে। 


বৃশ্চিক রাশিঃ সংসারে সুখশান্তি বজায় থাকবে না। লোভে পা দেবেন না। আপনার উদ্দেশ্য সিদ্ধ হতে পারে। সকালের দিকটা ভাল চললেও, সন্ধ্যা তেমন ভাল নয়। সন্তানদের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। সব কাজেই কম-বেশি সাফল্য পাবেন। স্ত্রীর উৎসাহে ব্যবসায় নতুন উন্নতির আশা।  


ধনু রাশিঃ মাত্রাছাড়া নেশা আপনার ক্ষতি করতে পারে। অতিরিক্ত লাভের আশায় ব্যবসায় সমস্যার সৃষ্টি হতে পারে। গবেষণায় অগ্রগতির সম্ভাবনা। শত্রুর সঙ্গে চুক্তিতে আপনি জিততে পারেন। নিজের সিদ্ধান্ত কার্যকর হবে না। প্রতিবেশীর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। অতিরিক্ত দৌড়ঝাঁপের ফলে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। 


মকর রাশিঃ অতিরিক্ত কথা বলার জন্য ঝামেলার সম্মুখীন হতে পারেন। গাড়ি থেকে বিপদ হতে পারে। অতিরিক্ত রাগের জন্য কাজের ক্ষতি হতে পারে। উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। শরীরে পুরনো রোগের উৎপাত বাড়বে। বাড়তি খরচ চিন্তা বৃদ্ধি করবে। সকাল থেকে কর্মস্থান নিয়ে একটু চিন্তা থাকতে পারে। ব্যবসা ভাল চললেও সঞ্চয়ভাগ্য খুব একটা ভাল নয়। 


কুম্ভ রাশিঃ চাকরির কাজের জন্য দূরে যেতে হতে পারে। নিকট কোনও আত্মীয় শত্রুতা করতে পারেন। কর্মস্থানে অনেক দিন বাদে নিজের মনের কথা বলতে পারবেন। ব্যবসার কিছু বিষয় নিয়ে ঝামেলা হতে পারে। পেটের রোগ বাড়তে পারে। লোকের সঙ্গে একটু ভাল ব্যবহার করুন, বিবাদ ঘটতে পারে।  


মীন রাশিঃ পরিশ্রমের উপযুক্ত ফল পেতে দেরি হবে। লেখকদের জন্য খুব ভাল সময়। সারা দিন খুব বুঝে চলুন, পুলিশের ঝামেলায় পড়তে পারেন। কৃষিজীবীদের জন্য দিনটি ভাল। মিথ্যে অপবাদ কপালে জুটতে পারে। প্রেমের ক্ষেত্রে বাইরের লোকের সঙ্গে বিবাদ হতে পারে। রক্তচাপ বৃদ্ধি। কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে। বাড়ির কাছে ভ্রমণ হতে পারে। 

You might also like!