Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Horoscope

3 years ago

Rashifal : আজকের দিন- ০৬ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার, কেমন যাবে আজ আপনার সারাদিন জেনে নিন সব তথ্য

Rashifal
Rashifal

 

মেষ রাশিঃ ধর্মীয় কাজে দান করতে হতে পারে। পারিবারিক বিরোধ অনেক দূর পর্যন্ত যাবে। সকালের দিকে কোনও ক্ষতি হতে পারে। ব্যবসায় চিন্তা বৃদ্ধি। বন্ধুর থেকে সাহায্য পেতে পারেন। পেটের কষ্ট থাকবে। কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। 


বৃষ রাশিঃ নামী স্থানে কাজের ব্যাপারে আলোচনা। ক্রোধ সম্বরণ করতে হবে। সম্পত্তির ব্যাপারে মা-বাবার সঙ্গে বিবাদ। আইনি কাজের জন্য খরচ বৃদ্ধি পাবে। আর্থিক চাপ থাকতে পারে। বাড়ির বাইরে বিবাদ ঘটতে পারে। কর্মস্থানে আপনাকে কারও কথামতো চলতে হতে পারে। আত্মীয়দের কাছ থেকে সাহায্য পাবেন না।  


মিথুন রাশিঃ সন্তানের লেখাপড়ার জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। পেটের সমস্যা হতে পারে। ব্যবসায় ক্ষতি নিয়ে চিন্তা বাড়বে। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। বুদ্ধির ভুল হতে পারে। পিতার শরীর নিয়ে কষ্ট বৃদ্ধি পেতে পারে। পড়াশোনার জন্য চিন্তা বৃদ্ধি। লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে। ব্যবসায় সমস্যা বাড়তে পারে। বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে।  


কর্কট রাশিঃ উচ্চশিক্ষার জন্য বিদেশযাত্রার যোগ। কর্মস্থানে অশান্তি বৃদ্ধি পাবে। একা থাকতে ভাল লাগবে। জমি-বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে। সংসারের অতিথির কারণে অযথা ব্যয় হতে পারে। কাউকে কটু কথা বলার জন্য অনুতপ্ত হতে পারেন। লিভারের সমস্যা বাড়তে পারে। 


সিংহ রাশিঃ  আত্মীয়ের বাড়িতে ভ্রমণ হতে পারে। প্রেমে আঘাত পেতে পারে্ন। খেলাধুলায় সাফল্য আসতে পারে। বিবাহ বিষয়ে আনন্দ সংবাদ পেতে পারেন। ব্যবসায় আয় বৃদ্ধি পাবে। বাড়তি খরচের জন্য চিন্তা বাড়তে পারে। শেয়ারে লগ্নির ব্যাপারে সাবধান থাকুন। পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়াই ভাল হবে। 


কন্যা রাশিঃ  সম্পত্তির ব্যাপারে অশান্তি হতে পারে। সন্তানদের নিয়ে অশান্তি হতে পারে। বাড়িতে অশান্তির জন্য মন ভাল থাকবে না। রক্তচাপ বাড়তে পারে। পূজাপাঠের জন্য খরচ বাড়তে পারে। অর্থ নিয়ে চাপ থাকবে, সংসারের জন্য অনেক করেও বদনাম হতে পারে।


তুলা রাশিঃ বন্ধুদের নিয়ে বাড়িতে অশান্তি হতে পারে। কোনও ভাল কাজে খরচ বাড়তে পারে। বাড়িতে খারাপ খবর আসার সম্ভাবনা। মাথার যন্ত্রণা হতে পাবে। দুপুরের পরে কারও প্রতি আপনার ব্যবহার খারাপ হতে পারে। ব্যবসায় বাড়তি লাভের আশা না করাই ভাল হবে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন।  


বৃশ্চিক রাশিঃ স্ত্রীর সঙ্গে তর্ক হওয়ার জন্য রাগে কোনও ক্ষতি হতে পারে। বাড়িতে বাড়তি খরচের জন্য গুরুজনের সঙ্গে অশান্তি। ব্যবসায় কাজের চাপ বৃদ্ধি। প্রেমে আঘাত। সন্তানের জন্য চিন্তা ও খরচ বাড়তে পারে। অতিরিক্ত পরিশ্রমে ক্রোধ বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন। বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে। 


ধনু রাশিঃ  সংসারের ব্যয় বাড়তে পারে। ব্যবসায় ভাল সুযোগ কাজে লাগান। চিকিৎসার জন্য খরচ ও চিন্তা বৃদ্ধি।  শরীরের ক্ষমতা অনুযায়ী কাজ করুন। সংসারে ঝামেলার জন্য পরিবেশ অনুকূল থাকবে না। নতুন কাজের ব্যাপারে যোগাযোগ হতে পারে।  


মকর রাশিঃ  কারও জন্য চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে। চাকরির স্থানে তর্ক হতে পারে। ব্যবসার ব্যাপারে চিন্তা কমবে। মানসিক কষ্ট পেতে পারেন। প্রেমের জন্য বাড়িতে বিবাদ।  আর্থিক  চাপ বাড়তে পারে। নিজের বুদ্ধির অপপ্রয়োগ না করলে সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে। 


কুম্ভ রাশিঃ সন্তানের ব্যাপারে চাপ বাড়তে পারে। পেটের  কষ্ট বাড়তে পারে। কাজের সুফল পেতে পারেন। বাড়িতে ভুল কাজ করার জন্য পিতা-মাতার কাছে অপ্রস্তুত হতে হবে। ধর্মীয় ব্যাপারে আসক্তি বাড়তে পারে। ব্যবসায় মধ্যম ফল। পরিশ্রম হবে প্রচুর। বাইরের লোকের জন্য স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে। 


মীন রাশিঃ বাড়তি খরচের ব্যাপারে চিন্তা বাড়তে পারে।  অতিরিক্ত কথা বলার জন্য কর্মস্থানে বিবাদ। ব্যবসায় লোকের সঙ্গে  তর্ক। সন্তানের জন্য চিন্তা। প্রিয়জনের ক্ষতি হতে পারে। পেটের সমস্যা বৃদ্ধি। দুপুরের পরে ব্যবসা ভাল যাবে কিন্তু ব্যবসায় প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। 

You might also like!