Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Horoscope

3 years ago

Rashifal : আজকের দিন- ০২ মার্চ, ২০২৩, এই তিন জাতকের আর্থিক সংকট কেটে যাবে

Rashifal
Rashifal

 

মেষ রাশিঃ স্বামী-স্ত্রীর মধ্যে কলহ বাধতে পারে। ছোটখাটো আঘাত লাগতে পারে। আয় ও ব্যয় সমান থাকবে। অযথা তর্কে যাবেন না সমস্যা হতে পারে। পুরনো শত্রুতার জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা। পেটের সমস্যা বাড়তে পারে। পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। 


বৃষ রাশিঃ বাড়িতে অতিথি সমাগম হতে পারে। দিনের শেষভাগে সম্মানপ্রাপ্তির যোগ রয়েছে। কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ হতে পারে। নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন। রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে। বাড়িতে অতিরিক্ত খরচ বাড়তে পারে। সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে। 


মিথুন রাশিঃ অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা আসতে পারে। দাম্পত্য জীবনে অশান্তি বাড়বে। কেনাবেচা করার জন্য দিনটি শুভ। খুব দরকারি কাজ থাকলে দুপুরের পরে করুন। বন্ধুদের কথা মেনে চললে বিপদে পড়তে পারেন। আপনার আচরণ খুব খারাপ হতে পারে। ব্যবসায় চাপ বাড়তে পারে। পাওনা আদায় হওয়ার সম্ভাবনা।  


কর্কট রাশিঃ  সন্তানদের চাকরির খবর নিয়ে আনন্দ। আইনজীবীদের জন্য সামনে শুভ সময়। খুব কাছের মানুষের জন্য আপনার ছোটখাটো ক্ষতি হতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে। কাজের জন্য ভ্রমণ হতে পারে। ব্যবসার ভাল লাভ হতে পারে। পড়াশোনার জন্য ভাল সুযোগ আসতে পারে।  


সিংহ রাশিঃ ধর্মালোচনায় সুনাম অর্জন করবেন। বাড়তি উপার্জন হতে পারে। বিলাসিতার জন্য খরচ হতে পারে। শরীরে সমস্যা থাকতে পারে। অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে। চাকরির স্থানে বিবাদ হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে মনঃকষ্ট।  


কন্যা রাশিঃ ব্যবসায় জট ছেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ক্রোধ সংযত করা দ্রুত প্রয়োজন। হঠাৎ পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। সুন্দর সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় আয় বৃদ্ধি পেতে পারে। 


তুলা রাশিঃ ঋণশোধ হতে পারে। বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। নিজের ভুলের ফলে নানা দিক থেকে অপযশ হতে পরে। বাড়তি ব্যবসার কথা না ভাবাই শ্রেয়। রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাধতে পারে। মামলা-মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলুন। 


বৃশ্চিক রাশিঃ শত্রুর সঙ্গে চুক্তিতে কাজ উদ্ধার হতে পারে। প্রেমে নতুন মোড় ঘোরার সম্ভাবনা দেখা যাচ্ছে। নতুন ব্যবসার চেষ্টা করতে পারেন। সারা দিন বেশ উৎফুল্ল কাটবে। বাড়ির লোক আপনাকে বুঝবে না। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে।  


ধনু রাশিঃ পরোপকার করতে গিয়ে সংসারে শান্তিভঙ্গ। সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ। সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ববোধ। বিষয়-সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। উচ্চ পদের কোনও চাকরির যোগ দেখা যাচ্ছে। বাড়িতে শুভ কাজের জন্য অর্থ খরচ। পায়ের নীচে আঘাত থেকে সাবধান। বুকের কষ্ট বাড়তে পারে। বন্ধুদের কথায় চললে আপনার খুব ক্ষতি হয়ে যেতে পারে।  


মকর রাশিঃ দূরে ভ্রমণ না করাই ভাল হবে। সমাজে মর্যাদা লাভ হতে পারে। কারও চিকিৎসার কাজে সারা দিন ব্যস্ততা থাকবে। সন্তানের বায়না পূরণ করতে হতে পারে। ভাল কোনও খবর পেতে পারেন। পুরনো আশা ভঙ্গ হতে পারে। সন্তানের কোনও ভাল কাজ আপনাকে অবাক করবে।  


কুম্ভ রাশিঃ নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন, তবে খুব চিন্তা করে এগোবেন। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার যোগ। মামলায় জড়িয়ে পড়তে পারেন। পিতার সঙ্গে অর্থ নিয়ে তর্ক। কানের সমস্যা বাড়তে পারে। পিতার শরীর নিয়ে একটু ভাবনা হতে পারে। প্রেমে বাধা থাকলেও সঙ্গে আনন্দ থাকবে।  


মীন রাশিঃ সন্তানদের কাজে সাহায্য করতে হতে পারে। ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করার আগে ভাল করে নজর দিন। বন্ধু সমাগমে আনন্দ লাভ। আপনার সহ্যক্ষমতা আপনাকে বাঁচাবে। কথা খুব কম বলবেন। কোমরের সমস্যা বাড়তে পারে। ভ্রমণের জন্য উৎসাহিত হতে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। স্বাস্থ্য ভাল যাবে না।

You might also like!