Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Horoscope

3 years ago

Rashifal : আজকের দিন- ১০ জানুয়ারি, ২০২৩ কেমন যাবে আপনার সারাদিন জেনে নিন বিস্তারে

Rashifal
Rashifal

 

মেষ রাশিঃ  প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ। স্ত্রীর কোনও কাজের জন্য শান্তি পেতে পারেন। শত্রুদের থেকে সাবধান। কোনও আশা নষ্ট হতে পারে। সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি। কোনও মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারেন। পেটের সমস্যা বাড়তে পারে। 


বৃষ রাশিঃ চাকরির স্থানে উন্নতির যোগাযোগ লক্ষ করা যাচ্ছে। অযথা ব্যয় বাড়তে পারে। কোনও কাজে বার বার চেষ্টা করা বৃথা হবে। শরীরের কষ্ট অবহেলা করবেন না। আইনি কাজের জন্য ভাল সুযোগ আসতে পারে। বাড়ির কাছে ভ্রমণ হতে পারে। কাজের ভাল সুযোগ আসতে পার। কুচিন্তার কারণে মনঃকষ্ট হতে পারে।  


মিথুন রাশিঃ বিবাহ সংক্রান্ত যোগাযোগ আসতে পারে। দুপুরের পরে একটু সাবধানে থাকুন, কোনও বিপদ ঘটতে পারে। কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। দাম্পত্য জীবনে সুখের খবর আসতে পারে। আর্থিক ব্যাপারে সুবিধা লাভ। সামাজিক সুনাম আসতে পারে। ব্যবসার ব্যাপারে ভাল যোগাযোগ। বাড়তি খরচের জন্য চিন্তা। 


কর্কট রাশিঃ পিতার সঙ্গে তর্ক হওয়ায় মনখারাপ। সারা দিন প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ। খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন। পেটের সমস্যা। বিবাহ সংক্রান্ত কথাবার্তা। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মনঃকষ্ট। 


সিংহ রাশিঃ দুপুরের পরে কিছু পাওনা আসতে পারে। সম্পত্তি ব্যাপারে চাপ বৃদ্ধি। অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি। চাকরির স্থানে জটিলতা দেখা দিতে পারে। কোনও আত্মীয়ের সঙ্গে ছোটখাটো বিষয়ে তর্ক বাধতে পারে। একাধিক পথে উপায় করতে গিয়ে বিপদ ঘটতে পারে। কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে। খেলাধুলার জন্য উপহার পেতে পারেন। 


কন্যা রাশিঃ শরীর নিয়ে কষ্ট পেতে পারেন। বুদ্ধির জোরে শত্রুজয়ে আনন্দ। ভাই-বোনের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ। সম্মান নিয়ে চিন্তা। কোনও ক্ষতি থেকে একটুর জন্য রক্ষা পাবেন। নিজের বুদ্ধিতে দ্বারা বিপদ থেকে উদ্ধার। প্রেমে আনন্দ বাড়তে পারে। 


তুলা রাশিঃ বাড়তি খরচের জন্য ব্যবসায় চাপ। শত্রুর কারণে ব্যবসায় ক্ষতি। জমি কেনাবেচায় প্রচুর লাভ হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে। সব থেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে। ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে। 


বৃশ্চিক রাশিঃ ব্যবসায় লাভ বাড়ানোর ব্যাপারে আলোচনা। খারাপ কথা বলার জন্য অনুশোচনা। জ্যোতিষচর্চায় আনন্দ লাভ। শরীরের কষ্ট বৃদ্ধি। কোনও স্ত্রীলোকের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। টাকাপয়সা বুঝে খরচ করুন। সংসারের দায়িত্ব দ্রুত সেরে ফেলুন। 


ধনু রাশিঃ আইনি কাজে কোনও উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। সন্তানের ব্যবহারে মনঃকষ্ট। বাড়িতে কোনও সুসংবাদ আসতে পারে। সেবামূলক কাজে শান্তি লাভ। কোমরের যন্ত্রণা বাড়তে পারে। স্ত্রীর কোনও কাজ দেখে হতভম্ব হতে হবে। নিজের কাজের প্রতি গর্ববোধ হবে। 


মকর রাশিঃ কৃষিকাজে সাফল্য পাবেন। পড়াশোনায় সুনাম বৃদ্ধি। ব্যবসার ব্যাপারে সকলের সঙ্গে বিশেষ আলোচনা। ভ্রমণে না যাওয়াই ভাল হবে, কষ্ট বাড়তে পারে। প্রিয়জনের কাজের জন্য সংসারে অশান্তি। নিজের কারও জন্য মানসিক পীড়া হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট দেখা দিতে পারে। বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে। 


কুম্ভ রাশিঃ প্রেমের বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। কোনও অসৎ কাজের জন্য মনঃকষ্ট বাড়তে পারে। ব্যবসার দিকে একটু পরিবর্তন। কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে। কোমরের কষ্ট বাড়তে পারে। সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে। পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ হতে পারে। চিকিৎসার ব্যাপারে খরচ বৃদ্ধি। 


মীন রাশিঃ  বাড়িতে কারো কাছ থেকে দুঃখ পেতে পারেন। কোনও বন্ধুর জন্য কষ্ট বাড়তে পারে। ভাল কাজে সাফল্য লাভ। ব্যবসায় উন্নতি বৃদ্ধি। পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার আলোচনা বন্ধ হতে পারে। আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবে। আপনাকে মালিকের বশ্যতা স্বীকার করতে হতে পারে। শত্রুপক্ষের সঙ্গে আপস করে নিজের কাজ উদ্ধার করতে হবে।

You might also like!