Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Horoscope

3 years ago

Rashifal : আপনার আজকের দিন- ১০ ডিসেম্বর, ২০২২ কেমন যাবে সারাদিন জেনে নিন বিস্তারে

Rashifal
Rashifal

 

মেশ রাশিঃ  মনের জোরে বিপদের মোকাবিলা করতে হবে। হঠাৎ কিছু প্রাপ্তিতে আনন্দ লাভ। অতিরিক্ত খরচ আপনাকে চিন্তায় ফেলতে পারে। পারিবারিক দায়িত্ব নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা হতে পারে। সমাজে সম্মান বৃদ্ধি পাবে। 


 বৃষ রাশিঃ স্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিন। বাড়িতে প্রিয়জন বা প্রিয় বন্ধুর সমাগম হতে পারে। বেড়াতে যাওয়ার পরিকল্পনা স্থগিত রাখুন। অতিরিক্ত ক্রোধ আপনার কর্মে ব্যাঘাত ঘটাতে পারে। পুলিশি ঝামেলা মিটে যাবে।


মিথুন রাশিঃ রক্তচাপ-জনিত সমস্যায় ভোগান্তি হতে পারে। মায়ের দায়িত্ব পালন না করায় অশান্তি হতে পারে। কর্মক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভাল। আপনার থেকে বয়সে ছোট কারও কাছ থেকে উপকার নিতে হতে পারে। পেটের সমস্যায় ভোগান্তির যোগ।  


কর্কট রাশিঃ গৃহ পরিবর্তনের পরিকল্পনা বন্ধ রাখুন। দূর সম্পর্কের আত্মীয়দের সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে। যতই প্রিয় বা কাছের বন্ধুই হোক, কাউকে বিশ্বাস করলে ক্ষতি হতে পারে। চরিত্র নিয়ে কথা উঠলে প্রশ্রয় দেবেন না। দীর্ঘ দিনের অসুখ থেকে মুক্তি পেতে পারেন। পরিবার নিয়ে ভ্রমণ হতে পারে। অন্যকে বিপদ থেকে রক্ষা করতে গিয়ে নিজে বিপদে পড়তে পারেন। 


সিংহ রাশিঃ  হৃদ্‌রোগীদের চিকিৎসার বিশেষ প্রয়োজন হতে পারে। আলস্যের শিকার হবেন। কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত হতে পারেন। মা-বাবার সঙ্গে অকারণে বিবাদ বাধতে পারে। শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে। সন্তানের চাকরির যোগ দেখা যাচ্ছে। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। 


কন্যা রাশিঃ  অংশীদারি ব্যতিরেকে নতুন ব্যবসার পরিকল্পনা করতে পারেন। বিদ্যুৎ থেকে সাবধান কুন। সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন। অপরের থেকে ব্যবসায় উপকার পেতে পারেন। জলপথে বিপদ ঘটতে পারে। খুব ছোটখাটো ব্যাপারে সংসারে অশান্তির যোগ। 


তুলা রাশিঃসঠিক বিচার আপনাকে অনেক দূর নিয়ে যাবে। শরীর ভাল থাকবে। কর্মস্থানে আপনি নিজেকে একটু গুটিয়ে রাখার চেষ্টা করুন। সন্তানদের কথায় গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। সদুপায়ে আয় বৃদ্ধির বিষয়ে চিন্তাভাবনা করতে পারেন। প্রশাসনিক দায়িত্ব আসতে পারে। প্রিয়জনের ব্যবহারে মনঃকষ্ট।  


বৃশ্চিক রাশিঃ আপনার উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি পেতে পারে। বাইরের কারও জন্য সংসারে অশান্তি হতে পারে। অনেক দিনের পুরনো রোগের হাত থেকে মুক্তি পেতে পারেন। প্রতিবেশীদের কাছ থেকে সাহায্য পাবেন না। আর্থিক চাপ বাড়তে পারে। ব্যবসায় খরচ বাড়তে পারে। চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে। 


ধনু রাশিঃ কর্মে আলস্য থাকায় সংসারে অশান্তি হতে পারে। সন্তানকে সাহায্য করতে পেরে আনন্দ লাভ। সমাজসেবার কাজে যুক্ত হওয়ার ইচ্ছা থাকবে। আশপাশের পরিবেশ অনুকূল থাকবে। পড়াশোনার চাপ বাড়তে পারে। 


মকর রাশিঃ  চিকিৎসার জন্য অর্থ খরচ হতে পারে। ভাল কাজ করে আনন্দ লাভ। আজ মায়ের কাছ থেকে বিশেষ সাহায্য পেতে পারেন। ঘরে-বাইরে দায়িত্বের চাপে মানসিক কষ্ট। কোনও দিক থেকে শুভ যোগাযোগ আসতে পারে। নিজের সুবিধার জন্য কাজ করতে হবে। বাড়িতে অহেতুক অশান্তি। 

 

কুম্ভ রাশিঃ বায়ুপথে ভ্রমণে বাধা। বাড়িতে অতিথি নিয়ে চিন্তা। গুরুদেব বা ঈশ্বরের প্রতি মন থাকলেই ভাল। প্রতিবেশীর সঙ্গে বিতর্কে যাবেন না, ঝঞ্ঝাট হতে পারে। বিচক্ষণ ব্যক্তির পরামর্শ গ্রহণ করুন। প্রেমে আঘাত পেতে পারেন।  


মীন রাশিঃ ব্যবসায় বেশি মূলধন বিনিয়োগ না করাই শ্রেয়। ধৈর্য হারালে কর্মে ক্ষতি হতে পারে। সম্পত্তি ক্রয়ের ব্যাপারে সচেতন থাকবেন। উপার্জন বাড়ানো নিয়ে গুরুজনের সঙ্গে মতবিরোধ। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা থাকতে পারে। প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে। চিকিৎসার ব্যাপারে প্রচুর অর্থব্যয় হতে পারে।  

You might also like!