Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Horoscope

3 years ago

Rashifal : সপ্তাহের শেষ দিনটি কোন জাতকের কেমন যাবে , জানতে দেখুন দুরন্ত বার্তার অনলাইনের পেজ টি

Horoscope
Horoscope

 

মেষ রাশিঃ সংসারে অযথা ব্যয় বাড়তে পারে। কাউকে খারাপ কথা বলার জন্য দুঃখবোধ। লিভারের সমস্যা বাড়তে পারে। মাথাগরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে। পিঠে ব্যথার সমস্যা বাড়তে পারে। সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার তেমন উন্নতি হবে না।  


বৃষ রাশিঃ পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়াই ভাল হবে। সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে। স্বামীর বেহিসেবি কথাবার্তার জন্য সংসারে অশান্তি। বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন। নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি। 


মিথুন রাশিঃ  আর্থিক চাপ বাড়তে পারে। সংসারের জন্য অনেক করেও বদনাম। মাথার যন্ত্রণা বাড়বে। স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ মিটে যেতে পারে। সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে। জমি বা সম্পত্তি ক্রয়বিক্রয় করার শুভ দিন। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে। সন্তানের কাজে গর্ববোধ। 


কর্কট রাশিঃ প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন। বন্ধুদের সঙ্গে অর্থব্যয়ের যোগ। বাড়তি খরচের জন্য স্বামীর সঙ্গে বিবাদ। বাড়িতে অতিথি আসতে পারে। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে। দূরদেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। বিদ্যার্থীদের জন্য নতুন পথ খুলতে পারে। 


সিংহ রাশিঃ রক্তচাপ বাড়তে পারে। ভাল কাজের জন্য উন্নতির সম্ভাবনা। সতর্ক থাকুন, একটু আঘাতের যোগ রয়েছে। অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে। আপনার দ্বারা যে কাজ সম্ভব নয়, সে দিকে যাবেন না। 


কন্যা রাশিঃ প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে । পারিবারিক ভ্রমণ হতে পারে।  নতুন বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে গিয়ে বাধা। ব্যবসায় শুভ কিছু ঘটার সম্ভাবনা রয়েছে। রাজনীতির লোকেদের জন্য দিনটি খুব ভাল হবে না। 


তুলা রাশিঃ স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভাল হবে। ভাল ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন। সকালের থেকে দুপুরের দিকে ব্যবসা ভাল হবে। ইচ্ছা পূরণ হওয়ার দিন। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। পিতার সঙ্গে বিশেষ আলোচনা। নতুন কাজের যোগাযোগ হতে পারে। বাইরের বিবাদ বাড়িতে আসতে দেবেন না। 


বৃশ্চিক রাশিঃ নিজের সুবিধার জন্য কাজ করতে হবে। বাড়িতে অহেতুক অশান্তি বাধবে। আর্থিক দিকে দিনটি ভাল হবে। সকলে মিলে দূরে ভ্রমণ হবে। বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে। বন্ধুমহলে বিবাদ বাধতে পারে, সাবধান থাকুন। ধর্মীয় কাজে কিছু খরচ হতে পারে।  


ধনু রাশিঃ ব্যবসায় সুখবর আসতে পারে। রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে। দিনটি ভাল, কিন্তু মানসিক চাপ থাকবে। ব্যবসায় ঋণমুক্তির যোগ। আর্থিক ব্যাপারে ভাল যোগাযোগ আসতে পারে। পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি। 


মকর রাশিঃ শরীর খারাপ থাকায় কর্মে ক্ষতির আশঙ্কা। নিজের সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তিরক্ষা। চিকিৎসার জন্য প্রচুর ব্যয় হতে পারে। সামাজিক সম্মান বৃদ্ধি। আজ কর্মস্থানে আপনার নিন্দা হওয়ার আশঙ্কা রয়েছে। 


কুম্ভ রাশিঃ ব্যবসায় কিছু পাওনা আদায় হতে পারে। চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি। পড়াশোনার পথে বাধা আসতে পারে। ব্যবসার ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে। রক্তচাপ বৃদ্ধি। সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে। পিতার সম্পত্তি পেতে পারেন। অপরের চিকিৎসায় খরচ বাড়তে পারে।  


মীন রাশিঃ লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে। সন্তানের ভাল কাজের জন্য গর্ববোধ। ব্যবসায় সমস্যার পরিমাণ বাড়তে পারে। বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে। সারা দিন নির্ঝঞ্ঝাটে কাটবে। উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি বজায় থাকবে। 

You might also like!