Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Horoscope

3 years ago

Rashifal: আজ অর্থাৎ ২৪শে ডিসেম্বরের রাশিফল কি বলছে দেখে নিন!

horoscope of 24th December 2022
horoscope of 24th December 2022

 

মেষ রাশিঃ সংসারে বিবাদ কাজের প্রতি অনীহা আনতে পারে। পিতার সঙ্গে বিশেষ আলোচনা। শত্রুর থেকে সাবধান থাকুন, প্রেমের জন্য বড়দের সঙ্গে বিবাদ বাধতে পারে। বাড়িতে খারাপ খবর আসতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদ হবে। মানসিক উত্তেজনা বাড়তে পারে। ব্যবসায় চাপ ও খরচ বাড়তে পারে। চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে। 




বৃষ রাশিঃ প্রেমে বিরহযন্ত্রণা বাড়তে পারে। লটারি বা ফাটকা প্রাপ্তি হতে পারে। ব্যবসায় বাড়তি খরচ হতে পারে। লোকের কাছে গঞ্জনা ভোগ করতে হবে। ভ্রমণে বাধা আসতে পারে। পাওনা টাকা আদায় নিয়ে বিবাদ হতে পারে। 




মিথুন রাশিঃ ব্যবসায় শুভ কিছু ঘটতে পারে। আইনি কাজে সাফল্য আসতে পারে। অপরের ব্যবহারে মনে কষ্ট বৃদ্ধি পেতে পারে। নতুন কাজের চেষ্টা করতে পারেন। শেয়ার বা ফাটকা ব্যবসায় ক্ষতির সম্ভাবনা। দূরের বন্ধুর খবর আসতে পারে। কাজের দিকে উন্নতির চেষ্টা করতে হবে। ভাইয়ে ভাই বিবাদ বাড়তে পারে। 




কর্কট রাশিঃ পড়াশোনার জন্য খরচ বাড়তে পারে। পিতার সঙ্গে বিবাদের জন্য মানসিক চাপ। বাতের যন্ত্রণাতে কষ্ট বাড়তে পারে। নতুন বন্ধুর জন্য মনে আনন্দ। বিবাহে বাধা পড়তে পারে। বাড়তি কথার জন্য বিবাদ আসতে পারে। আইনি কাজের জন্য ঝামেলা বাড়তে পারে। কাজের দিকে ভাল সুযোগ আসতে পারে। 




সিংহ রাশিঃ ভ্রমণে খরচ বাড়তে পারে। ছোট অশান্তি অনেক দূর যাওয়ার আশঙ্কা। লোভ বৃদ্ধি পাওয়ার জন্য বিপদ। ব্যবসায় চাপ নিয়ে আলোচনা। সম্পত্তি কেনাবেচার সময় সচেতন থাকুন। স্ত্রীর সঙ্গে ছোট কারণে বিবাদ। দাঁতের রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। লোকের কাছে দয়ার পাত্র হতে পারেন। বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি। 




কন্যা রাশিঃ চাকরির স্থানে সুনাম বাড়তে পারে। চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে। নতুন কাজের জন্য মনে ভীতি সঞ্চার হতে পারে। ব্যবসায় সময় ভাল নয়। ভাল কাজের দিকে বাধা। পড়াশোনার জন্য সুযোগ মিলতে পারে। মাথার যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। আপনার ব্যবহার লোকের খারাপ লাগতে পারে। শরীরে যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে।  




তুলা রাশিঃ ব্যবসায় ভাল ফল পাবেন না। চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি। পিতার শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়বে। নিজের মতে চলার জন্য বাড়িতে বিবাদ। প্রচুর ব্যয় বৃদ্ধি হওয়ায় সংসারে অনেক সমস্যা দেখা দেবে।  




বৃশ্চিক রাশিঃ বাড়ির কাজের জন্য ঋণ গ্রহণ করতে হতে পারে। বাড়িতে ভ্রমণের আলোচনা। লোকের উপকার করতে গিয়ে সুনাম পাবেন। দুপুরের পরে বাড়তি ব্যবসা থেকে লাভ পেতে পারেন। আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে। নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনা আছে।  




ধনু রাশিঃ অপরিচিত ব্যক্তি থেকে সাবধান থাকুন। ব্যবসায় সম্মান ও লাভ বাড়তে পারে। পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। পুজোপাঠের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। প্রিয়জনের কাছ থেকে প্রচুর ভালবাসা পাবেন। আপনার কোমল স্বভাব আপনাকে অনেকের কাছে প্রিয় করে তুলবে। সুসংবাদ আসতে পারে। 




মকর রাশিঃ ব্যবসায় শত্রুর জন্য ক্ষতি হতে পারে। প্রেমের জন্য মনে আনন্দ থাকবে। আপনার পছন্দ মতো কাজ পেয়ে যেতে পারেন। ব্যবসায় নতুন যোগাযোগ হতে পারে। বন্ধুস্থানীয় কারও কাছ থেকে উপকার পাবেন। অতিরিক্ত লোভ আপনাকে ডোবাতে পারে। ফাটকা ও লটারিতে আয় বাড়তে পারে। ধর্ম ব্যাপারে আগ্রহ বৃদ্ধি পাবে। 




কুম্ভ রাশিঃ বন্ধুর জন্য মানসিক চাপ বাড়বে। বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে। সহকর্মীর সঙ্গে ভাল ব্যবহারের জন্য সুনাম লাভ করতে পারবেন। চাকরির স্থানে কিছু পরিবর্তন আসতে পারে। প্রেমের জন্য কিছু খরচ বৃদ্ধি। স্ত্রীর জন্য মানসিক চাপ বাড়তে পারে বা অশান্তি হতে পারে। অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, মিথ্যে অপবাদে ফাঁসতে পারেন। 




মীন রাশিঃ ব্যবসার জন্য নতুন পরিকল্পনা করতে পারেন। আর্থিক ব্যাপারে সমস্যা কাটতে পারে। উপর থেকে পড় আঘাত লাগতে পারে। স্ত্রীর জন্য কাজের ব্যবস্থা হতে পারে। কারও কাছ থেকে দামি উপহার নেওয়ার আগে ভাবনাচিন্তা করবেন। কোথাও যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা।

You might also like!