Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Horoscope

3 years ago

Bengali New Year 1430 : বাংলা নতুন বছর কোন রাশির কেমন যাবে?জেনে নিন বিস্তারে

Bengali New Year 1430
Bengali New Year 1430

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হাতে গোনা আর কয়েক দিন পারেই শুরু হতে চলেছে বাংলার নতুন বছর। বাংলার নতুন বছরেরে সূচনা নিয়ে বাঙালির মধ্যে উন্মাদনা উত্তেজনা থাকে তুঙ্গে। সকলেই নতু বছরের শুভারম্ভ করেন এই আশা নিয়ে যে পুরো বছর যেন সুখ ও সমৃদ্ধিময় হয়।  জ্যোতিষশাস্ত্র মতে, ১৪৩০ বঙ্গাব্দ কোনও কোনও রাশির দারুণ কাটবে। কিন্তু কয়েকটি রাশির ক্ষেত্রে বছরটা শুভ নয়। 

আসুন জেনে নিই কোন কোন জাতকের জন্য কেমন যাবে আগামী বছরটি-


মেষ রাশিঃ মেষ রাশির ক্ষেত্রে এই নতুন বছর শুভ-অশুভ মিশিয়ে থাকবে। চাকরির দিকে একটু বিশেষ নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। পারিবারিক দিকেও সুখ- শান্তি বিঘ্নিত হতে পারে। নতুন বছর ব্যয় বহুল হতে চলেছে এই রাশির জাতকের। 


বৃষ রাশিঃ বৃষ রাশির ক্ষেত্রে এই বছরটা ভালই কাটবে। চাকরিতে শুভ যোগ দেখা যাচ্ছে। ব্যবসায় ভাল ফল পাওয়া যাবে এবং ব্যবসায় উন্নতি হবে।শিক্ষাক্ষেত্রেও ভাল ফল পাওয়ার আশা রাখা যেতে পারে। শরীরের প্রতি যত্নশীল হতে হবে। 


মিথুন রাশিঃ মিথুন রাশির জাতক-জাতিকাদের এ বছর জীবনে একটু বাধা থাকবে ঠিকই, কিন্তু সে বাধা কেটেও যাবে। নিজের কাজের প্রতি অতি যত্নশীল হতে হবে।টাকাপয়সার সমস্যা আসতে পারে।শরীরের প্রতি বিশেষ নজর দিতে হবে। 


কর্কট রাশিঃ কর্কট রাশির বিবাহ হওয়ার যোগও রয়েছে এ বছর।চাকরির বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে। প্রেমের সম্পর্কে বিশেষ যত্নশীল হতে হবেনিজের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে।


সিংহ রাশিঃ  সিংহ রাশির এই নতুন বছর বেশ ভাল কাটতে চলেছে। পারিবারিক সুখ-শান্তি বজায় থাকবে।আর্থিক দিক যথেষ্ট ভাল থাকবে, তবে ব্যয় করতে হবে খুব বুঝে।নতুন বন্ধুত্ব হতে পারে। কিন্তু শারীরিক অবস্থা খুব একটা ভাল থাকবে না। 


কন্যা রাশিঃ এই বছরটা কন্যা রাশির জন্য ভাল খারাপ মিশিয়ে থাকবে।কর্মের প্রতি বিশেষ ভাবে উদ্যোগী হতে হবে। খুব প্রয়োজন না হলে দূরে বেড়াতে যাওয়া এরিয়ে চলাই শ্রেয়। পারিবারিক দিক মোটামুটি থাকবে। নিজের শরীরের প্রতি বিশেষ যত্ন নিতে হবে।


তুলা রাশিঃ নতুন বছরে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে।আর্থিক উন্নতি হবে, তবে ব্যয় একটু বেশিই হবে।চাকরিতে উন্নতির যোগ রয়েছে। 


বৃশ্চিক রাশিঃ বৃশ্চিক রাশির পারিবারিক সমস্যা সামান্য হলেও দেখা দিতে পারে, তবে খুব বড় আকার নেবে না। আর্থিক উন্নতি হবে, এবং সঞ্চয়ও ভাল হবে। নতুন গাড়ি, বা জমি ক্রয় করতে পারবেন।


ধনু রাশিঃ নতুন বছরে ধনু রাশির মানুষরা বাইরের কাউকে খুব একটা ভরসা করবেন না। নিজের পরিবারের মানুষদের সঙ্গেও মনোমালিন্য হতে পারে।প্রেমের ব্যাপারে সতর্ক থাকুন।


মকর রাশিঃ মকর রাশির ক্ষেত্রে পারিবারিক সমস্যা থাকলেও, প্রবল হবে না।নতুন কোনও ব্যবসা শুরু করার কথা ভেবে থাকেন, তা হলে সেই সিদ্ধান্ত বাতিল করাই ভাল হবে এই বছরে। চাকরির স্থানে সমস্যা থাকলেও তা কেটে যাবে।মনে বিষাদের সঞ্চার হতে পারে। 


কুম্ভ রাশিঃ নতুন বছরটা এই রাশির জাতক-জাতিকাদের খুব সহায়ক হবে তা নয়। সংসার জীবনে সুখ থাকলেও, কিছু কিছু সময়ে নিজেকে একা লাগবে।সন্তানের জন্য খুব সুখ পাবেন। 


মীন রাশিঃ এই নতুন বছরে কোনও সিদ্ধান্ত হটকারীতায় নেবেন না, বিপদ আসতে পারে। সাংসারিক ক্ষেত্রেও মতবিরোধ বাড়বে, কিন্তু বন্ধু ভাগ্য ভাল থাকবে। শরীরের নিচের অংশে আঘাত লাগতে পারে। সঞ্চয় খুব কম হতে পারে।প্রেমের ক্ষেত্রে এই বছরটা খুব শুভ।

You might also like!