Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Health

3 years ago

Winter Care : আবহাওয়া বদলাতে শুরু করতেই অ্যালার্জিতে ভুগছেন? জেনে নিন কোন উপায়ে সুস্থ থাকবেন

Winter Care
Winter Care

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শীত এখনো পড়েনি , তবে বাতাসে হিমেল পরশ অনুভূত হচ্ছে প্রতিদিনই। শীতের আবহ ভাল লাগলেও এর   সাথে সাথে  এই মরসুমে অ্যালার্জি ও শ্বাসকষ্টের মতো রোগের বিভিন্ন উপসর্গ দেখা যায়। বাতাসে আদ্রতার পরিমান কম থাকায় এবং  বাতাসে ধুলিকনার পরিমান বেড়ে যাবার ফলে ই মরসুমে অ্যালার্জি ও শ্বাসকষ্টের মতো রোগ দেখা যায়। তবে এর থেকে প্রতিকার জানার আগে এর উপসর্গ গুলো জানতে হবে- 

১) ঘন ঘন হাঁচি

২) গলা খুসখুস করা

৩) নাক দিয়ে জল পড়া

৪) কানে অস্বস্তি

৫) চোখে জ্বালা ভাব

৬) নাক বন্ধ হয়ে যাওয়া

৭) হালকা জ্বর

৮) ত্বকে সংক্রমণ 

এবার এর থেকে মুক্তি পেতে কী কী করবেন তা জেনে নেওয়া যাক- 

১) ঘরের প্রতিটি কোণ খুব ভাল করে পরিষ্কার করে রাখুন। যাতে ধুলোবালি না জমে। ধুলোতে অনেকেরই অ্যালার্জির সমস্যা বাড়ে। তাই ধুলোবালি থেকে সাবধান।

২) বাড়িতে যেন কীটপতঙ্গ বা পোকামাকড়ের উপদ্রব না বাড়ে, সে দিকে লক্ষ রাখুন। 

৩)বাড়ির ভিতর যতটা সম্ভব খোলামেলা রাখার চেষ্টা করুন। ঘরে রোদ ঢুকতে দিন। রোদ না ঢুকলে সমস্যায় পড়তে পারেন অ্যালার্জির রোগীরা। 

৪) শীতের পোশাক ব্যবহারের আগে সেগুলি রোদে দিয়ে রাখা জরুরি। অ্যালার্জির সমস্যা যাঁদের রয়েছে, তাঁদের এ বিষয়ে আরও যত্নবান হওয়া প্রয়োজন। 

You might also like!