Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Health

11 months ago

Health Tips for Slleping: অনিদ্রায় ভুগছেন? ওষুধ নয়, তেলের মালিশেই মিলতে পারে উপশম, বলছেন বিশেষজ্ঞরা!

Oil therapy
Oil therapy

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বর্তমানে অনিয়মিত জীবনযাপন, নিরবচ্ছিন্ন সোশাল মিডিয়া স্ক্রলিং, আর ওয়েব সিরিজের নেশায় রাতের ঘুম যেন বিলাসিতার পর্যায়ে পৌঁছে গেছে। অনেকেই বলেন, "ঘুম আসেই না!"—এই অভিযোগ আজ আর শুধু বয়স্কদের নয়, তরুণ-তরুণীদের মধ্যেও অনিদ্রার সমস্যার ভয়াবহ রূপ নিচ্ছে। রাতে ঘুম না হলে শরীরে ক্লান্তি, মাথাব্যথা, মানসিক অবসাদ, একাগ্রতার অভাব, এমনকি হরমোনের ভারসাম্যও বিঘ্নিত হতে পারে। অনেকে নিরুপায় হয়ে দীর্ঘদিন ঘুমের ওষুধের উপর নির্ভরশীল হয়ে পড়েন, যা দীর্ঘমেয়াদে শরীরের জন্য বিপজ্জনক। তবে এমতাবস্থায় তেল মালিশ বা অয়েল থেরাপি এই সহজ ও কার্যকর পদ্ধতিই অনেক সময় অনিদ্রা দূর  করতে সক্ষম, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। 

১। সরষের তেলঃ আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী, সরষের তেল আমাদের শরীরে জন্য খুবই উপকারী। ঘানি থেকে আনা খাঁটি সরষের তেল মাসাজে শরীরে রক্ত চলাচল ভালো হয়। তার ফলে যেকোনও ধরনে ব্যথা, যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আবার অনিদ্রা থেকেও রেহাই দেয়। 

২। নারকেল তেলঃ উদ্বেগ, মানসিক অবসাদ কমিয়ে শরীরকে তরতাজা করতে সাহায্য করে নারকেল তেল। তাই ঘুমের আগে এই তেলটি মাসাজ করলে অনিদ্রা দূর হবে।

৩। তিল তেলঃ ঘুমোতে যাওয়ার ঠিক আগে পায়ের তলায় মাসাজ করতে পারেন তিল তেল। তাতে আপনার শরীরে সেরোটোনিন হরমোন নিঃসরণ ভালো হয়। অনিদ্রার সমস্যাও মেটে।

৪। ল্যাভেন্ডার অয়েলঃ ল্যাভেন্ডার অয়েল মাসাজ একেবারে ওষুধের মতো কাজ করে। ত্বকের প্রদাহ, চুল পড়ার মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আবার রাতে ঘুম আসতেও সাহায্য করে ল্যাভেন্ডার অয়েল।

৫। আমন্ড অয়েলঃ প্রতিদিন পায়ের তলায় আমন্ড অয়েল ব্যবহার করলে মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়। আর মন ভালো থাকলে ঘুমের সমস্যা কমে অনেকটাই। তাই প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে পায়ের তলায় আমন্ড অয়েল ব্যবহার করুন। তাতেই কেল্লাফতে।

You might also like!