Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Health

3 years ago

Covid-19 : সক্রিয় রোগীর সংখ্যা নেমে এলো ২৫-হাজারের নীচে, নতুন করে করোনা সংক্রমিত ২,১১২

সক্রিয় রোগীর সংখ্যা নেমে এলো ২৫-হাজারের নীচে, নতুন করে করোনা সংক্রমিত ২,১১২
সক্রিয় রোগীর সংখ্যা নেমে এলো ২৫-হাজারের নীচে, নতুন করে করোনা সংক্রমিত ২,১১২

 

নয়াদিল্লি, ২২ অক্টোবর : ভারতে করোনা ভাইরাসের দৈনিক সংক্ৰমণ ২-হাজারের ঊর্ধ্বে থাকলেও নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে মৃত্যুর সংখ্যাও। শুক্রবার সারা দিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১১২ জন। বিগত ২৪ ঘন্টায় দেশে মাত্র ৪ জনের মৃত্যু হয়েছে। ফলে ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৫,২৮,৯৫৭-এ পৌঁছেছে। দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ২৪ হাজার ০৪৩-এ পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শুক্রবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১১২ জন, এখনও পর্যন্ত দেশে মোট করোনায় সংক্রমিত হয়েছেন ৪,৪৬,৪০,৭৪৮ জন। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ২৪ হাজার ০৪৩-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০৫ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ২ লক্ষ ৯০ হাজার ৭৫২ জন প্রাপক, ফলে ভারতে শনিবার সকাল আটটা পর্যন্ত ২১৯.৫৩-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪০,৮৭,৭৪৮ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৬ শতাংশ, বিগত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩,১০২ জন। দেশে এই মুহূর্তে দৈনিক সংক্রমণের হার ১.০১ শতাংশ।

You might also like!