Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Health

3 years ago

Monkeypox patient fully recovered : দিল্লিতে মাঙ্কিপক্সে প্রথম সংক্রমিত রোগী সম্পূর্ণ সুস্থ, মাত্র ২৫ দিনেই উধাও উপসর্গ

monkeypox patient fully recovered
monkeypox patient fully recovered

 

নয়াদিল্লি, ২ আগস্ট : রাজধানী দিল্লিতে মাঙ্কিপক্সে প্রথম সংক্রমিত রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। মাত্র ২৫ দিনেই তাঁর শরীর থেকে উধাও হয়ে গিয়েছে মাঙ্কিপক্সের সমস্ত উপসর্গ। দিল্লির লোক নায়েক জয়প্রকাশ নারায়ণ হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে ওই রোগীকে। মঙ্গলবার এলএনজেপি হাসপাতালের এমডি সুরেশ কুমার জানিয়েছেন, দিল্লিতে মাঙ্কিপক্সে প্রথম আক্রান্ত রোগী সুস্থ হয়ে ওঠার পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। মাত্র ২৫ দিনেই সে সুস্থ হয়ে উঠেছে এবং তাঁর শরীরে কোনও উপসর্গ নেই।"

দিল্লিতে আরও একজন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন, এ বিষয়ে এলএনজেপি হাসপাতালের এমডি সুরেশ কুমার জানিয়েছেন, মাঙ্কিপক্সে আক্রান্ত অপর রোগী আফ্রিকান উপ-মহাদেশের এবং তাঁর শরীর জ্বর, ত্বকে ফুসকুড়ি ছিল। তাঁকে আইসোলেশন সুবিধায় রাখা হয়েছে এবং বিশেষজ্ঞদের একটি টিম তাঁর যত্ন নিচ্ছে।" এমডি সুরেশ কুমার আরও জানিয়েছেন, আমরা ওই রোগীর বিভিন্ন পরীক্ষা করার পাশাপাশি সহায়ক চিকিৎসা প্রদান করা হচ্ছে। এখনও পর্যন্ত, নাইজেরিয়া থেকে মাঙ্কিপক্সের একটি নিশ্চিত কেস এবং দু''টি সন্দেহজনক কেস রয়েছে।

You might also like!