Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Health

5 months ago

Health Boost: খালি পেটে খেজুর—সত্যিই কি বাড়ায় সুস্থতার জোর? জানুন উপকারিতা

Dates
Dates

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: স্বাস্থ্যকর ডায়েট মানেই যে বেশি খরচ, তা নয়। অল্প টাকায়ও সুস্বাস্থ্যের চাবিকাঠি হতে পারে খেজুর। ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও প্রাকৃতিক শর্করায় ভরপুর এই ফল পেটের স্বাস্থ্যের পাশাপাশি সার্বিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে।

সকালে খেজুর: 

পুষ্টিবিদদের মতে, সকালে খালি পেটে দুটো খেজুর খাওয়া যেতে পারে। এই অভ্যাসের একাধিক উপকারিতা রয়েছে—

১) সকালে শরীরের প্রয়োজনীয় শক্তির জন্য অনেকেই চা-কফির উপর নির্ভর করেন। কিন্তু সেই এনার্জি সাময়িক। সেখানে খেজুরের মধ্যে উপস্থিত প্রাকৃতিক শর্করা অনেক সহজে দেহে শোষিত হতে পারে।

২) খেজুরের মধ্যে ফাইবার এবং খনিজ উপাদান থাকায় তা সকালে একাগ্রতা বৃদ্ধিতে সাহায্য করে।

৩) অহেতুক খাবার খাওয়ার প্রবণতা রুখে দিতে পারে খেজুর। ফাইবার হজম হতে সময় নেয়। তার ফলে সকালে খেজুর খেলে খিদে কম পায়।

৪) যাঁরা অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করেন, তাঁদের ক্ষেত্রে বিকল্প হতে পারে খেজুর। তার ফলে দেহের ওজন থাকে নিয়ন্ত্রণে।

৫) খেজুরের ফাইবার হজমশক্তি বৃদ্ধি করে। তার ফলে পেটে উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় থাকে।

You might also like!