Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

1 year ago

LaLiga 24/25: ইয়ামালের চোখধাঁধানো গোল, লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা

Lamine Yamal at the center of his teammates' celebrations after a spectacular goal
Lamine Yamal at the center of his teammates' celebrations after a spectacular goal

 

মাদ্রিদ, ১৬ মে : এস্পানিওলের আরসিডিই স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে কাতালান ডার্বিতে ২-০ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল বার্সেলোনা। এর ফলে দুই ম্যাচ হাতে রেখে লা লিগা শিরোপা জিতল বার্সেলোনা। আর এই জয়ে এস্পানিওলের বিপক্ষে লা লিগায় টানা ২৮ ম্যাচে অপরাজিত (৮ জয়, ২০ ড্র) রইল বার্সেলোনা। এক মরসুম পর লা লিগা শিরোপা পুনরুদ্ধার করল বার্সেলোনা। স্পেনের শীর্ষ লিগে তাদের এটি ২৮-তম শিরোপা।

৩৬ ম্যাচে ২৭ জয় ও ৪ ড্রয়ে বার্সিলোনার পয়েন্ট হল ৮৫। আর সমান ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ৩৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে এস্পানিওল। প্রথমার্ধে সুযোগ তৈরি করতে পারেনি কোনও দল। বার্সেলোনা কয়েকটি সুয়োগ পেলেও কাজে লাগাতে পারেনি। বার্সেলোনা কাছে গোলের সুযোগ আসে ম্যাচের ৫৩ মিনিটে। দুর্দান্ত গোলে বার্সেলোনাকে এগিয়ে দেন ইয়ামাল। বক্সের বাইরে দানি ওলমোর সঙ্গে বল দেওয়া-নেওয়া করে এগিয়ে গিয়ে প্রতিপক্ষের দুই-তিন জন খেলোয়াড়কে কাটিয়ে ২০ গজ দূর থেকে বাঁ পায়ে জোরাল শটে গোল করেন ইয়ামাল।

এরপর সাত মিনিট যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ইয়ামালের পাস ধরে ব্যবধান দ্বিগুণ করেন লেভানদোভস্কির বদলি নামা লোপেস। আর এই গোলে শিরোপা জয় নিশ্চিত হয় বার্সেলোনার। ফুটবল বিশ্বে আলোড়ন ফেলে দেওয়া ইয়ামাল এই মরসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোল করলেন, পাশাপাশি ২৫টি অ্যাসিস্টও রয়েছে তার।


You might also like!