Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

10 months ago

Syed Mushtaq Ali: বুধবার ভারতীয় ক্রিকেটের আইকন সৈয়দ মুস্তাক আলীর প্রয়াণ দিবস

Indian cricket icon Syed Mushtaq Ali
Indian cricket icon Syed Mushtaq Ali

 

কলকাতা, ১৮ জুন : ভারতের ক্রিকেটের ইতিহাসে সৈয়দ মুস্তাক আলী ছিলেন একজন আইকন । বুধবার তাঁর প্রয়াণ দিবস। ২০০৫ সালের ১৮ জুন ৯০ বছর বয়সে তিনি মারা যান। সৈয়দ মুস্তাক আলী বিদেশের টেস্ট সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েন। এই কৃতিত্ব তিনি ১৯৩৬ সালে ওল্ড ট্রাফোডে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্জন করেছিলেন। দ্বিতীয় ইনিংসে তার ১১২ রানের ইনিংস ভারতকে ম্যাচ ড্র করতে সাহায্য করেছিল। তার আক্রমণাত্মক মনোভাব দর্শকদের কাছে প্রিয় করে তুলেছিল। কিন্তু আন্তর্জাতিক ক্যারিয়ার ১৯৩৪ থেকে ১৯৫২ সালের মধ্যে মাত্র ১১টি টেস্ট ম্যাচের মধ্যে সীমাবদ্ধ ছিল। এই সময়ে তিনি ২টি সেঞ্চুরি ও ৩টি অর্ধ সেঞ্চুরি করে মোট ৬১২ রান করেছিলেন। "বিভিন্ন কারণে আমি হয়তো খুব বেশি টেস্ট খেলিনি কিন্তু যারা খেলাটি ভালোভাবে জানেন বা বোঝেন তাদের মনে আমি ছাপ ফেলতে ব্যর্থ হয়েছি বলে আমার মনে হয় না " মুস্তাক আলী ২০০১ সালে এক সাক্ষাৎকারে বলেছিলেন ।

সেই সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন," আমি সর্বকালের সেরা কিছু ক্রিকেটারদের সাথে কাঁধে কাঁধ মিলিয়েছি, সকলেই আমাকে খুব উচ্চ রেটিং দিয়েছে যা সত্যিই আনন্দের ছিল। যদি আমার ভাগ্যে মাত্র ১১টি টেস্ট খেলা থাকত, তাহলে কেউই তা পরিবর্তন করতে পারত না।" ডানহাতি এই ওপেনার তার অসাধারণ প্রথম শ্রেণীর ক্যারিয়ার দিয়ে প্রমাণ করেছিলেন তিনি কত বড় ক্রিকেটার ছিলেন। তিনি ২২৬ টি ম্যাচ খেলেছেন, করেছেন ১৩২১৩ রান এবং ৩০টি সেঞ্চুরি ও ৬৩টি অর্ধশত রান। আর বামহাতি স্পিন বল দিয়ে ১৬২টি উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ান কিথ মিলার মুস্তাক আলীর উদ্দেশ্যে বলেছিলেন, শুধু ভারতীয় ক্রিকেটে নয়, বিশ্ব ক্রিকেটের একজন আইকন ছিলেন মুস্তাক। তিনি যেখানেই খেলতেন সেখানেই ছিলেন অত্যন্ত জনপ্রিয়। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সৈয়দ মুস্তাক আলীকে সম্মান জানাতে তার শীর্ষস্থানীয় ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট গুলির মধ্যে একটি সৈয়দ মোস্তাক আলী ট্রফির নামকরণ করেছে। ১৯৬৪ সালে মুস্তাক আলী পদ্মশ্রীতে ভূষিত হন।


You might also like!