Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

10 months ago

Tuesday is Leander Paez's birthday : মঙ্গলবার লিয়েন্ডার পেজের জন্মদিন

Tuesday is Leander Paez's birthday.
Tuesday is Leander Paez's birthday.

 

কলকাতা, ১৬ জুন : লিয়েন্ডার পেজ একজন ভারতীয় টেনিস খেলোয়াড়। জন্ম কলকাতায় ১৯৭৩ সালের ১৭ জুন। মা জেনিফার পেজ ছিলেন নামকরা বাস্কেটবল খেলোয়াড়, ১৯৮০ এশীয় বাস্কেটবল লড়াইতে ভারতীয় দলের নেতৃত্ব দেন । বাবা ভেস পেজ ভারতীয় হকি খেলোয়াড় ব্রোঞ্জপদক জয়ী ১৯৭২ মিউনিখ অলিম্পিক দলের সদস্য।

১৯৮৫ সালে লিয়েন্ডার মাদ্রাজের ব্রিটানিয়া টেনিস আকাডেমীতে থেকে টেনিসের যাত্রা শুরু করেন । ১৯৯১ সালে লিয়েন্ডার পেজ পেশাদার টেনিসের আত্মপ্রকাশ করেন এবং এই সালেই তিনি প্রথম ইউএস ওপেন ও জুনিয়র উইম্বলডন জয় করেন। ১৯৯২ সালে তিনি রমেশ কৃষ্ণনের সাথে বার্সিলোনা অলিম্পিকের দ্বৈত প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে পৌছান। আটলান্টা অলিম্পিকে ১৯৯৬ সালে তিনি ওয়ার্ল্ড জুনিয়ার র্যাংকিং-এ প্রথম হন এবং উইম্বলডন জুনিয়ার খেতাব জয় করেন যা তাকে আন্তর্জাতিক পরিচিতি প্রদান করে। দ্রুত তিনি জুনিয়র বিশ্বতালিকার শীর্ষস্থান লাভ করেন। আটলান্টা অলিম্পিকে ১৯৯৬ সালে ব্রোঞ্জ পদক লাভ করেন। মহেশ ভূপতির সাথে জুটি বেঁধে বিশ্ব ডাবলস টেনিসে দীর্ঘসময় প্রথম স্থানটি ধরে রাখেন। ১৯৯৯ সালে তারা সবকটি লড়ায়ের ফাইনালে যান। তিনি ডেভিস কাপ দলের অধিনায়ক ছিলেন এবং ডেভিস কাপে সবচেয়ে বেশিবার পুরুষদের দ্বৈত ইভেন্টে জেতার রেকর্ড গড়েন, মোট ৪৩ টি ম্যাচে জয় করেন তিনি।

ভারতের অন্যতম অনন্য ক্রীড়াব্যক্তিত্ব হিসাবে দেশের সর্বসেরা ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেল রত্ন ( ১৯৯৬-১৯৯৭ বর্ষ ) দেওয়া হয়। ২০০১ এ পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন।


You might also like!