
লন্ডন, ১৫ ফেব্রুয়ারি : টমাস ফ্রাঙ্ককে ছাঁটাইয়ের তিন দিন পর নতুন কোচকে নিয়োগ দিল টটেনহ্যাম। প্রাক্তন ক্রোয়াট ডিফেন্ডার ইগর টুডোরকে নিয়োগ দিয়েছে স্পারসরা। সাড়ে তিন মাস পর ইগর ডাগ আউটে ফিরছেন l চলতি মরসুমে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের ডাগআউটে ছিলেন টুডোর। তুর্কি ক্লাব গালাতাসারাই ও ফরাসি ক্লাব মার্সেইসহ ইউরোপের বেশ কয়েকটি ক্লাবকে কোচিং করিয়েছেন টুডোর। চলতি মরসুমে জুভেন্টাসের কোচ ছিলেন তিনি। জুভেন্টাসে ব্যর্থতার জন্য তিনি এই ইতালিয়ান ক্লাবটি থেকে গত অক্টোবরে বরখাস্ত হন। টোটেনহ্যামে অবশ্য তার অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি শেষ ষোলোয় উঠলেও, প্রিমিয়ার লিগে ধুঁকছে টটেনহ্যাম। লিগে এই বছরে এখনও কোনও ম্যাচ জিততে পারেনি দলটি।
