Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

1 year ago

English Premier League : রোমাঞ্চ ছড়িয়ে পয়েন্ট পেল ইউনাইটেড

English Premier League (Symbolic picture)
English Premier League (Symbolic picture)

 

ম্যানচেস্টার, ৬ জানুয়ারি : লিভারপুলের মাঠে রোমাঞ্চ ছড়িয়ে পয়েন্ট পেল ইউনাইটেড। রবিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। এর ফলে আর্সেনালের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ হারাল আর্না স্লটের দল। প্রথমার্ধে কোনও গোল হয়নি। ম্যানচেস্টার ইউনাইটেড চমক জাগিয়ে এগিয়ে যায় দ্বিতীয়ার্ধের ৭ মিনিটে। পাল্টা জবাব দেয় লিভারপুল, মাক আলিস্তেরের পাস থেকে হাকপো দুর্দান্ত শটে সমতা ফেরান। এরপর, সালাহর সফল স্পট কিকে ৭০ মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন।

ডি-বক্সে মাটাইস ডি লিখটের হাতে বল লাগলে লিভারপুল পেনাল্টি পায়, এবং সালাহ তাঁর ১৮তম গোলটি করেন। কিন্তু লিভারপুলের আধিপত্যের মাঝেই ৮০ মিনিটে সমতা টানে ইউনাইটেড। আলেহান্দ্রো গার্নাচোর পাস থেকে দিয়ালো প্লেসিং শটে গোল করেন। লিগে টানা ৩টি ম্যাচ জয়ের পর পয়েন্ট হারাল লিভারপুল, আর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪টি হারের পর পয়েন্ট পেল ইউনাইটেড। বর্তমানে ১৯ ম্যাচে ১৪ জয় ও ৪ ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল। তাঁদের চেয়ে ৬ পয়েন্ট কম নিয়ে আর্সেনাল দ্বিতীয় স্থানে, আর ২০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে উঠেছে ইউনাইটেড।


You might also like!