Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

11 months ago

UEFA Nations League semifinal: ৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে স্পেন

UEFA Nations League
UEFA Nations League

 

স্টুটগার্ট, ৬ জুন : রোমাঞ্চকর ম্যাচ। প্রথমার্ধে তিন মিনিটে দুই গোল তারপর দ্বিতীয়ার্ধে দুই মিনিটে আরও দুটি গোল। ৫৫ মিনিটের মধ্যে চার গোলে এগিয়ে গেল স্পেন। তবে হাল ছেড়ে দেয়নি ফ্রান্স। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করল তারা, কিন্তু পেরে উঠল না। রোমাঞ্চকর লড়াইয়ে জিতে টানা তৃতীয়বার নেশন্স লিগের ফাইনালে উঠল শিরোপাধারী স্পেন। স্টুটগার্টে বৃহস্পতিবার রাতে সেমি-ফাইনালে ৫-১ গোলে এগিয়ে যাওয়া লুইস দে লা ফুয়েন্তের দল ম্যাচ জিতল ৫-৪ গোলে। আগামী রবিবার মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় শিরোপা লড়াইয়ে প্রথম আসরের চ্যাম্পিয়ন পর্তুগালের মুখোমুখি হবে ২০২৪ ইউরো জয়ীরা। অন্যদিকে ব্রোঞ্জ পদকের জন্য ফ্রান্স স্টুটগার্টে স্বাগতিক জার্মানির মুখোমুখি হবে। এদিন স্পেনের হয়ে জোড়া গোল করেন বার্সেলোনার হয়ে দুর্দান্ত মরসুম কাটানো লামিনে ইয়ামাল। নিকো উইলিয়ামস, মিকেল মেরিনো ও পেদ্রি করেন একটি করে গোল। ফ্রান্সের হয়ে জালের দেখা পান কিলিয়ান এমবাপে, হায়ান শের্কি ও রান্দাল কোলো মুয়ানি, অন্যটি স্প্যানিশদের আত্মঘাতী।


You might also like!