Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

11 months ago

WTC Final 2025: বর্ডার-রিচার্ডসের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন স্মিথ

Steve Smith,WTC Final 2025
Steve Smith,WTC Final 2025

 

কলকাতা, ১২ জুন : বুধবার ইংল্যান্ডের ঐতিহ্যবাহী লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া এবং ওয়েষ্ট ইন্ডিজের দুই কিংবদন্তি অ্যালান বর্ডার ও ভিভ রিচার্ডসের রেকর্ড ভাঙলেন স্টিভ স্মিথ। স্টিভ স্মিথ চার নম্বর পজিশনে ব্যাট করতে নেমে বুধবার ৭৬ বলে ফিফটি পূরন করেন। এই নিয়ে ইংল্যান্ডের মাটিতে টেস্টে ১৮ বার ৫০ বা তার বেশি রানের ইনিংস খেললেন স্মিথ। তাতেই হয়েছে কীর্তি। বিদেশি ক্রিকেটারদের মধ্যে ইংল্যান্ডের মাটিতে টেস্টে আর কেউ এতগুলো ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলতে পারেননি। এদিন স্মিথ একসঙ্গে টপকে গেলেন দুই ব্যাটসম্যান অ্যালান বর্ডার এবং ভিভ রিচার্ডসকে। তারা দুইজনে ইংল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকেটে ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন ১৭টি করে। স্মিথের ১৮টি ইনিংসের মধ্যে রয়েছে আটটি সেঞ্চুরি।

You might also like!