Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

5 months ago

Milan 1–0 Inter: সিরি আ, মিলান ডার্বি জিতে টেবিলের দুইয়ে উঠে এল এসি মিলান

Milan 1–0 Inter
Milan 1–0 Inter

 

মিলান, ২৪ নভেম্বর : ইতালির ঐতিহ্যবাহী দুই ক্লাব ইন্টার ও এসি মিলানের লড়াই ছিল রবিবার। যেটাকে বলা হয়ে থাকে মিলান ডার্বি। সেই ডার্বিতে জয়ের পর টেবিলের দুইয়ে উঠে গেল এসি মিলান। রবিবার সান সিরোতে ইন্টারকে ১-০ গোলে হারালো এসি মিলান। ৫৩ মিনিটে একমাত্র গোলটি করেন ক্রিস্টিয়ান পুলিসিচ।

ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল ইন্টার। পুরো ম্যাচে ৬৪ শতাংশ বল ছিল ইন্টারের খেলোয়াড়দের দখলে। তার পাশাপাশি প্রতিপক্ষের গোলমুখে ২০টি শট নিয়েছে ইন্টারের ফুটবলাররা। তবে গোল করতে পারেনি তারা। মিলানের গোলকিপারের অসাধারণ সব সেভের জন্য রক্ষা পায় সফরকারীরা। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দুইয়ে এসি মিলান। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে চারে ইন্টার। আর ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে রোমা।

You might also like!