Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

10 months ago

Rishabh Pant: এক টেস্টে দুটি সেঞ্চুরি করা দ্বিতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ

Indian cricketer Rishabh Pant
Indian cricketer Rishabh Pant

 

কলকাতা, ২৪ জুন : সোমবার লিডসের হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের উদ্বোধনী ম্যাচে ঋষভ পন্থ দ্বিতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে এক টেস্ট ম্যাচে দুই শতরান করেছে। হেডিংলি টেস্টের দ্বিতীয় ইনিংসে ১১৮ রান করে পন্থ। তার ১৪০ বলের ইনিংসটি সাজানো ছিল ৩ ছক্কা ও ১৫ চারে। প্রথম ইনিংসে ১৩৪ রান করেছিল ৬ ছক্কা ও ১২ চারে। জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার প্রথম এই কীর্তি গড়েন, ২০০১ সালে হারারেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি সেঞ্চুরি (১৪২ এবং ১৯৯*) করেছিলেন।

২৭ বছর বয়সী পন্থ সপ্তম ভারতীয় হিসেবে এক টেস্টে জোড়া সেঞ্চুরি করেছে, সুনীল গাভাস্কার, বিজয় হাজারে, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি, রোহিত শর্মা এবং অজিঙ্ক রাহানের মতো অভিজাত খেলোয়াড়দের তালিকায় যোগ দিলো। প্রথম ইনিংসে, ভারতীয় উইকেটরক্ষক হিসেবে দীর্ঘতম ফর্ম্যাটে সর্বাধিক সেঞ্চুরির এমএস ধোনির(৬) রেকর্ড ছাড়িয়ে যায় যখন সে তার সপ্তম সেঞ্চুরি করে। সেই রেকর্ড আরও সমৃদ্ধ করল দ্বিতীয় ইনিংসে অষ্টম সেঞ্চুরি করে।

You might also like!