Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

1 year ago

Valladolid 0 Real Madrid 3:রিয়াল মাদ্রিদের বড় জয়, এমবাপের হ্যাটট্রিক

Mbappe
Mbappe

 

মাদ্রিদ, ২৬ জানুয়ারি  : শনিবার প্রতিপক্ষের মাঠে রিয়াল ভায়োদলিদ এর বিপক্ষে ৩-০ গোলে জয় পেল রিয়াল মাদ্রিদ। ৩টি গোলই এসেছে কিলিয়ান এমবাপের পা থেকে। ম্যাচের ৩০ মিনিটে প্রথম গোল পায় রিয়াল। জুড বেলিংহ্যামের দারুণ পাস থেকে বল পেয়ে জোরাল শটে গোল করে এমবাপে।

দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে ব্যবধান বাড়ান এমবাপেই। ভায়োদলিদের ডি-বক্সে ঢুকে এমবাপেকে বল বাড়ান। সেই বল পেয়ে নিখুঁত শটে বল জালে পাঠান এই ফরাসি তারকা। আর রিয়ালের জার্সিতে এমবাপে প্রথম হ্যাটট্রিক করেন যোগ করা সময়ে। স্পটকিক থেকে গোল করেন তিনি। মার্তিন বেলিংহ্যামকে ফাউল করলে রেফারি তাঁকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর পাশাপাশি পেনাল্টির বাঁশি বাজান।

সব প্রতিযোগিতা মিলিয়ে ৩২ ম্যাচে এই ফরাসি তারকার ২০তম গোল। ২১ ম্যাচে ১৫ জয় ও ৪ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল রিয়াল। আর সমান ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাতলেটিকো মাদ্রিদ। ৩৯ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা এবং চারে বিলবাও। গোল গড়ে এগিয়ে থাকায় তিনে হ্যান্সি ফ্লিকের দল।

You might also like!