Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

11 months ago

FIFA Club World Cup: ফিফা ক্লাব বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে রিয়াল মাদ্রিদ

New coach Xabi Alonso will join Real Madrid in the Club World Cup
New coach Xabi Alonso will join Real Madrid in the Club World Cup

 

মাদ্রিদ, ১২ জুন : নতুন কোচের অধীনে নতুন মিশনে নামছে রিয়াল মাদ্রিদ। ফিফা ক্লাব বিশ্বকাপকে সামনে রেখে শক্তিশালী দল বুধবার ঘোষণা করেছে রিয়াল মাদ্রিদ। মূল দলের পাশাপাশি ‘বি’ দলের একাধিক খেলোয়াড়কে নিয়ে ৩৪ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ শাবি আলোনসো। যেখানে আছে একাধিক চমক। কোচ হিসেবে রিয়ালে তার যাত্রাটা শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ দিয়ে। আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাঁকজমকপূর্ণ এ আসর।

রিয়াল মাদ্রিদ স্কোয়াড:

গোলরক্ষক: কোর্তোয়া, লুনিন, ফ্রান গঞ্জালেজ, সার্জিও মেস্ত্রে

ডিফেন্ডার: কারভাহাল, মিলিতাও, আলাবা, আলেকজান্ডার-আর্নল্ড, লুকাস ভাজকেজ, ফ্রান গার্সিয়া, রুডিগার, মেন্ডি, হাসন, ইউসেফ, জ্যাকোবো, আসেনসিও, ফোর্তেয়া, দিয়েগো আগুয়াদো।

মিডফিল্ডার: বেলিংহাম, কামাভিঙ্গা, ভালভার্দে, মদ্রিচ, চুয়ামেনি, আরদা গুলার, সেবায়োস, চেমা, ভিক্টর মুনোজ, মারিও মার্টিন।

ফরোয়ার্ড: ভিনিসিউস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, রদ্রিগো, এন্দরিক, ব্রাহিম দিয়াজ, গঞ্জালো।

আল-হিলালের বিপক্ষে ১৮ জুন ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে রিয়াল। গ্রুপ ‘এইচ’ এ তাদের অন্য দুই প্রতিপক্ষ পাচুয়া ও আরবি সালজবুর্গ।

You might also like!