Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

10 months ago

FIFA Club World Cup: বোতাফোগোর কাছে হেরে অঘটনের শিকার পিএসজি

PSG vs Botafogo,2025 FIFA Club World Cup
PSG vs Botafogo,2025 FIFA Club World Cup

 

রোজ বোল, ২০ জুন : চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা পিএসজি ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল। সেই পিএসজিকে হারিয়ে ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগো অঘটন ঘটালো ক্লাব বিশ্বকাপে। রোজ বোল স্টেডিয়ামে শুক্রবার (২০ জুন) সকালে পিএসজিকে ১-০ গোলে হারাল বোতাফোগো। ব্রাজিলিয়ান ক্লাবটির হয়ে একমাত্র গোলটি করেছেন ইগোর জেসুস। পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েও একটি গোল করতে পারল না পিএসজি। অপরদিকে ম্যাচে একটা সুযোগ পেয়েই বোতাফোগো গোল করে বাজিমাত করল। এর আগে গ্রুপ বি'র অন্য ম্যাচে সিয়াটেলকে ৩-১ গোলে হারিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। প্রথম ম্যাচে পিএসজির কাছে বিধ্বস্ত হওয়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়াল সিমিওনের দল।

অ্যাতলেটিকো মাদ্রিদের এই জয়ে গ্রুপ বি'র পয়েন্ট টেবিল জমে উঠেছে। দুই ম্যাচে দুই জয়ে শেষ ষোলো প্রায় নিশ্চিত বোতাফোগোর। এদিকে অ্যাতলেটিকো ও পিএসজি একটি করে জয় পেয়েছে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় টেবিলের দুইয়ে পিএসজি এবং তিনে অ্যাতলেটিকো মাদ্রিদ। ২ ম্যাচে কোনও জয় না পেয়ে চারে রয়েছে সিয়াটেল।

You might also like!