Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

10 months ago

IND vs ENG: অভিষেকে শূন্য, টেস্ট ইতিহাসে ভারতের সুদর্শন যেখানে প্রথম

Indian cricketer Sai Sudharsan
Indian cricketer Sai Sudharsan

 

কলকাতা, ২১ জুন (হি.স.): ক্রিকেটের অভিজাত সংস্করণে শুরুটা মোটেও ভালো হলো না আইপিএল মাতানো ব্যাটসম্যান সুদর্শনের। অভিষেক ইনিংসে আইপিএলে ঝুড়ি ঝুড়ি রান করা ভারতের এই ব্যাটসম্যান রান পাননি। এতে ফিরে এসেছে প্রায় ২৬ বছর আগের স্মৃতি। একটি জায়গায় দেশটির টেস্ট ইতিহাসেই তিনি প্রথম। সুদর্শনের আগে সবশেষ টপ অর্ডারে অভিষেকে শূন্য রানে আউট হয়েছিলেন দেবাং গান্ধি। ১৯৯৯ সালের অক্টোবরে মোহালিতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ১৪ বলে শূন্য রানে আউট হয়েছিলেন এই ওপেনার।

এছাড়া ১৯৮১ সালে কৃষ্ণমাচারি শ্রীকান্ত, ১৯৬৪ সালে কেএস ইন্দ্রাজিৎ সিংহজি, ১৯৫২ সালে দাত্তাজিরাও গায়কোয়াড় ও ১৯৪৯ সালে মাধুসুধান রেগে পেয়েছিলেন এই তেতো স্বাদ। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৯ ম্যাচে কেবল ৩৯.৯৩ ব্যাটিং গড় নিয়ে টেস্ট ক্যাপ পেয়েছেন সুদর্শন। এবারের আইপিএলে ৫৪.২১ গড় ও ১৫৬.১৭ স্ট্রাইক রেটে রানের বন্যা বইয়ে দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি।

You might also like!