Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

1 year ago

Champions League: বায়ার্নের অজেয় দূর্গ ভেঙে দিল মিলান

Milan breaks Bayern
Milan breaks Bayern

 

মিউনিখ, ৯ এপ্রিল : উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্নকে ২-১ গোলে হারাল ইন্টার মিলান। ২২ ম্যাচের পর বায়ার্নের অজেয় দূর্গ তাদেরই মাঠে ভেঙে দিল সিমোনে ইনজাগির দল ইন্টার মিলান। সবশেষ ২০২১ সালের এপ্রিলে পিএসজির বিপক্ষে ঘরের মাঠে হেরেছিল বায়ার্ন। ওই ম্যাচটিও ছিল কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগের ম্যাচ, হেরেছিল ৩-২ ব্যবধানে। ৩৮ মিনিটে ইন্টারের আলেস্সান্দ্রো বাস্তোনি বক্স থেকে আড়াআড়ি ক্রস বাড়ান মার্কাস থুরামকে। থুরাম নিজে শট না নিয়ে ব্যাক হিলে খুঁজে নেন তার পেছনে থাকা মার্তিনেসকে, নিখুঁত শটে তিনি খুঁজে নেন জাল।

১-০–তে এগিয়ে থেকে বিরতিতে যায় ইন্টার। তবে ৮৫ মিনিটে সমতায় ফেরে বায়ার্ন। বাইলাইনের একটু উপর থেকে কোনার্ড লাইমারের বাড়ানো বল আলতো টোকায় জালে পাঠান মুলার। বেশিক্ষণ খুশির জোয়ারে ভাসতে পারেনি বায়ার্ন। সমতার গোলের ৩ মিনিট পরই কার্সেলোন অগাস্তুর আড়াআড়ি ক্রসে বক্সের বাইরে থেকে নিখুঁত শটে গোল করেন দাভিদে ফ্রাত্তেস। এই ২-১ গোলের জয়েই সেমি-ফাইনালে এক পা বাড়িয়ে রেখে মাঠ ছাড়ে ইন্টার। ১৬ এপ্রিল ফিরতি লেগে ইন্টারের আঙিনা সান সিরোয় মুখোমুখি হবে দুই দল।

You might also like!