Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

10 months ago

FIFA Club World Cup: মেসির চমৎকার গোলে ইন্টার মায়ামি পোর্তোর বিপক্ষে জয় পেল

Lionel Messi
Lionel Messi

 

ফ্লোরিডা, ২০ জুন : আটলান্টায় বৃহস্পতিবার ‘এ’ গ্রুপের ম্যাচে পোর্তোকে ২-১ গোলে হারিয়েছে মায়ামি। ম্যাচের শুরুতেই গোল হজম করে বিপদে পড়ে মায়ামি। তবে, বিরতির পর দ্রুত পাল্টে গেল দৃশ্যপট। সমতায় ফেরার খানিক বাদেই দৃষ্টিনন্দন গোলে ব্যবধান গড়ে দিলেন লিওনেল মেসি। এর ফলে ক্লাব বিশ্বকাপের পরের ধাপে ওঠার সম্ভাবনা জোরাল হল মায়ামির। আসরের উদ্বোধনী ম্যাচে আল আহলির সঙ্গে গোলশুন্য ড্র করেছিল মেসি-সুয়ারেসরা। ম্যাচের শুরুতেই অর্থাৎ পঞ্চম মিনিটে প্রতিপক্ষের জোয়াও মারিওকে ডি-বক্সে ফাউল করে বসেন মায়ামি ডিফেন্ডার অ্যালেন, ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। সেই পেনাল্টি থেকে পোর্তোকে এগিয়ে নেন সামু ওমোরদিওন। প্রথমার্ধে আর গোল হয়নি।

মায়ামি বিরতির পরই গোল পেয়ে যায়। ৪৭ মিনিটে পেনাল্টি স্পটের কাছ থেকে প্রথম ছোঁয়ায় জোরাল শটে বল জালে পাঠান সেগোভিয়া। এরপর ৫৪ মিনিটে মেসির জাদুকরী নৈপুণ্যে ২-১এ এগিয়ে যায় মায়ামি। ডি-বক্সের বাইরে তাকে ফাউল করেন পর্তুগিজ মিডফিল্ডার রদ্রিগো মোরা। ফ্রি কিক পায় মায়ামি। দুর্দান্ত ফ্রি কিকে গোল করেন আর্জেন্টাইন তারকা। এরপর গোল শোধের জন্য মরিয়া হয়ে উঠে পোর্তো। টানা কয়েকটি ভালো আক্রমণও করে তারা।কিন্তু শেষ পর্যন্ত গোল পায়নি তারা। দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে মায়ামি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে পালমেইরাস। আর ১ করে পয়েন্ট নিয়ে পোর্তো তিনে ও আল আহলি চারে আছে। গ্রুপের শেষ ম্যাচে আগামী মঙ্গলবার সকালে পালমেইরাসের বিপক্ষে খেলবে ইন্টার মায়ামি। এদিন আরেক ম্যাচে মুখোমুখি হবে পোর্তো ও আল আহলি।


You might also like!