Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

1 year ago

Luis Galvan passes away: ১৯৭৮ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য, ৭৭ বছরে প্রয়াত লুইস গ্যালভা

Argentine World Cup winner Luis Galvan
Argentine World Cup winner Luis Galvan

 

বুয়েনস আইরেস, ৬ মে (হি.স.) : আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এক বিবৃতিতে জানিয়েছেন, ১৯৭৮ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য, আর্জেন্টিনার প্রাক্তন ডিফেন্ডার লুইস গ্যালভান সোমবার ৭৭ বছর বয়সে মারা গেছেন। গ্যালভান কয়েক সপ্তাহ ধরে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কর্ডোবার রেইনা ফ্যাবিওলা ক্লিনিকে ছিলেন।

১৯৭৮ সালে বুয়েনস আইরেসে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে আর্জেন্টিনার ৩-১ গোলের জয়ে সেন্টার-ব্যাক হিসেবে খেলেছিলেন গ্যালভান। তিনি ১৯৮২ সালে স্পেনে অনুষ্ঠিত বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেন এবং জাতীয় দলের হয়ে মোট ৩৪টি ম্যাচ খেলেছেন। ১৯৮৩ সালে তিনি আন্তর্জাতিক খেলা থেকে অবসর নেন। সোমবার এক বিবৃতিতে অ্যাসোসিয়েশন জানিয়েছে, “এই বেদনাদায়ক সময়ে এএফএ তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।”

You might also like!