Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

1 year ago

Liverpool : জয় দিয়ে বছর শেষ করল লিভারপুল, পয়েন্ট টেবিলে শীর্ষে

Liverpool ended the year with a win
Liverpool ended the year with a win

 

লিভারপুল, ৩০ ডিসেম্বর : ২০২৪ সালের শেষ ম্যাচেও বড় জয় পেল অলরেডরা। রবিবার (২৯ ডিসেম্বর) রাতে ওয়েস্ট হ্যামের মাঠে ৫-০ গোলে জয় পেয়েছে লিভারপুল।

ম্যাচের ৩০ মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন লুইস দিয়াজ। ডি-বক্স থেকে জোরাল শটে গোল করেন কলম্বিয়ার এই ফরোয়ার্ড। এই গোলের দশ মিনিট পর কোডি গাকপো গোল করেন সালাহ'র পাস থেকে। প্রথমার্ধের শেষ মিনিটে অর্থাৎ ৪৪ মিনিটে সালাহ নিজেই গোল করে লিভারপুলকে তৃতীয় গোল এনে দেন।

বিরতির পর আরও দুই গোল খায় ওয়েস্ট হ্যাম। ৫৪ মিনিটে দূরপাল্লার শটে দারুণ এক গোল করেন ট্রেন্ড আর্নল্ড। এরপর লিভারপুলের হয়ে পঞ্চম ও শেষ গোলটি করেন দিয়েগো জোতা। ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানেই থাকল লিভারপুল। ১৯ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে নটিংহ্যাম ফরেস্ট। এদিকে ১৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩-তম স্থানে ওয়েস্ট হ্যাম।

You might also like!