Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

1 year ago

Jasprit Bumrah and Smriti Mandhana: জাসপ্রিত বুমরাহ, স্মৃতি মান্ধানা শীর্ষ উইজডেন পুরস্কার জিতলেন

Jasprit Bumrah and Smriti Mandhana
Jasprit Bumrah and Smriti Mandhana

 

কলকাতা, ২২ এপ্রিল  : উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যান্যাকের সর্বশেষ সংস্করণে বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের মুকুট জিতলেন ভারতের জসপ্রিত বুমরাহ এবং স্মৃতি মান্ধানা। ২০২৪ সালে দুর্দান্ত পারফর্ম করার পর পুরুষ বিভাগে বুমরাহ এই সম্মান জিতলেন। আর ২০২৪ সালে ৫ টি সেঞ্চুরির পর একটি অসাধারণ সাফল্যের বছর গেছে ভারতীয় মহিলা দলের ওপেনার স্মৃতি মান্ধানার। উল্লেখ্য, গত বছর মান্ধানা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে তাদের প্রথম মহিলা প্রিমিয়ার লিগ শিরোপা এনে দিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান নিকোলাস পুরানকে 'বিশ্বের শীর্ষস্থানীয় টি-২০ খেলোয়াড়' হিসেবে মনোনীত করেছে উইজডেন। আর ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন, জেমি স্মিথ এবং সোফি একলেস্টোনকে উইজডেনের ৫ 'বর্ষসেরা ক্রিকেটার'-এর তালিকায় স্থান দেওয়া হয়েছে, লিয়াম ডসন এবং ড্যান ওরালের সঙ্গে। " ক্রিকেটের বাইবেল " নামে পরিচিত দ্য অ্যালম্যানাক, ১৮৬৪ সাল থেকে প্রতি বছর এই পুরস্কার দিয়ে আসছে।

You might also like!