Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

1 year ago

UEFA Champions League: বায়ার্নকে বিদায় করে সেমিতে ইন্টার মিলান

UEFA Champions League
UEFA Champions League

 

মিলান, ১৭ এপ্রিল  : মিলানের সান সিরোতে বুধবার রাতে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগের ম্যাচটি ছিল ইন্টার মিলন ও বায়ার্ন মিউনিখ এর মধ্যে। ২-২ গোলে ড্র হয়েছে ম্যাচটি। এর ফলে দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে এগিয়ে থেকে শেষ চারের টিকিট পেয়েছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। প্রথম লেগে ২-১ গোলে জিতেছিল তারা।

দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে দুই লেগ মিলিয়ে স্কোরলাইন ২-২ করেন কেইন। এবারের চ্যাম্পিয়নস লিগে কেইনের গোল হল ১১টি। কিন্তু ৫৮ থেকে ৬১, এই ৩ মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচে ২-১ করে ইন্টার। ফলে দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার। প্রথম গোলটি করেন মার্তিনেস ও দ্বিতীয় গোলটি করেন পাভার্দ। এরপর ৭৬ মিনিটে ডায়ার গোল করে লড়াইয়ে বায়ার্নকে ফেরায়। কর্নারে থেকে হেডে ২-২ সমতা টানেন তিনি। গোল করে এরিক ডায়ার কিছুটা আশা জাগালেও, শেষ পর্যন্ত আর গোল করতে পারেনি ৬ বারের ইউরোপ চ্যাম্পিয়ন বায়ার্ন। ফাইনালে ওঠার লড়াইয়ে বার্সেলোনার মুখোমুখি হবে ইন্টার।

You might also like!