Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

11 months ago

FIFA Club World Cup: বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ শুরুর আগে ইউভেন্তুসে চুক্তির মেয়াদ বাড়ল ইগর টুডর

Igor Tudor
Igor Tudor

 

তুরিন, ১৪ জুন : যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরুর আগে কোচ ইগর টুডরের চুক্তির মেয়াদ বাড়াল ইউভেন্তুস। ২০২৭ সালের জুন পর্যন্ত ইতালিয়ান ক্লাবটিতে থাকবেন এই ক্রোয়াট কোচ। সেরি আর দলটি শুক্রবার এক বিবৃতিতে ক্রোয়াট কোচের চুক্তির মেয়াদ দুই বছর বাড়ানোর কথা জানায়। সঙ্গে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে চুক্তিতে। আগের কোচ থিয়াগো মোত্তাকে ইউভেন্তুস বরখাস্ত করে গত মার্চে। এরপর ক্লাবের প্রাক্তন ডিফেন্ডার টুডরকে দায়িত্ব দেয় ইউভেন্তুস। ততদিনে অবশ্য চ্যাম্পিয়নস লিগসহ ঘরোয়া সকল কাপ প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিল দলটি। সেরি আ তে দলটি ছিল ৫ নম্বরে। টুডরের কোচিংয়ে লিগে একটি ম্যাচ হেরে চারে থেকে আসর শেষ করে আগামী মরসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিয়েছে ইউভেন্তুস। ওয়াশিংটনে আগামী বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল-আইনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু করবে টুডরের দল। ‘জি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ওয়াইদাদ এসি ও ম্যানচেস্টার সিটি।

You might also like!